Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার সঙ্গে জড়িত ৬ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ এএম

ভেনেজুয়েলার সঙ্গে জড়িত ৬ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসায় জড়িত আরও ৬টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

Advertisement

ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসায় জড়িত আরও ৬টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাইপোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি। খবর বিবিসির। 

ক্যারিবীয় উপকূলে মার্কিন রণতরী মোতায়েনের পর থেকে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। সম্প্রতি ট্রাম্পের নেওয়া একের পর এক পদক্ষেপ আর নতুন করে ভেনেজুয়েলা উপকূলের কাছে প্রথমবারের মতো বিশাল তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

গত বুধবার (১০ ডিসেম্বর) ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার জব্দের একদিন পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, জব্দকৃত ওই তেলবাহী ট্যাংকারটি মার্কিন বন্দরে নিয়ে যাওয়া হবে। জাহাজটিতে করে নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল অবৈধভাবে বহন করা হচ্ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাহাজটির তেল জব্দ করতে চায় বলেও জানান লেভিট।

এর মধ্যেই ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসায় জড়িত আরও ৬টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন ৩০টির বেশি তেলবাহী জাহাজ নতুন করে শাস্তির মুখে পড়তে পারে বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাইপোও। মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলছে বিভিন্ন গণমাধ্যম।

তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনায় ওয়াশিংটনকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চুরি’ ও আন্তর্জাতিক জলদস্যুতার অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। ওয়াশিংটনের সব পদক্ষেপই দেশটির জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ বলেও মন্তব্য করেছে দেশটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ওমান উপসাগরে জাহাজে আগুন, ২২ নাবিককে জীবিত উদ্ধার

ওমান উপসাগরে জাহাজে আগুন, ২২ নাবিককে জীবিত উদ্ধার

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

৯ নভেম্বরের অমাবস্যায় পুরো ইরানকে ধ্বংস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

৯ নভেম্বরের অমাবস্যায় পুরো ইরানকে ধ্বংস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

আরও পড়ুন

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম