ওমান উপসাগরে জাহাজে আগুন, ২২ নাবিককে জীবিত উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
ওমান উপসাগরে একটি পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুন লাগে। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ওমান উপসাগরে একটি পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা ২২ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ড। খবর গলফ নিউজের
জাহাজের ক্রুদের কাছ থেকে বিপৎসংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ডের একটি দল। পরে বিশেষায়িত উদ্ধারকারী দল জাহাজটির অবস্থান শনাক্ত করে সেখানে পৌঁছায় এবং নিরাপদে ২২ জন ক্রুকে সরিয়ে আনে।
উদ্ধার হওয়া নাবিকদের সবাই আরব দেশের নাগরিক বলে জানা গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ন্যাশনাল গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ২২ জনই বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
সংস্থাটি আরও জানায়, এ উদ্ধার অভিযান সামুদ্রিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের সদস্যদের প্রস্তুতি ও সক্ষমতার প্রমাণ। একই সঙ্গে মানুষের জীবন রক্ষা এবং সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।


