Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৩১ অভিবাসী গ্রেফতার

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এএম

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৩১ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার বিশেষ অভিযান ‘অপস কুটিপ’-এ ৩১ জন অবৈধ অভিবাসী গ্রেফতার। ছবি: যুগান্তর

Advertisement

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পরিচালিত বিশেষ অভিযান ‘অপস কুটিপ’-এ ৩১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৭টা ২০ মিনিটে রাজধানী কুয়ালালামপুরে মসজিদ জামেক এলআরটি স্টেশন ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

জেআইএম কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, এই অভিযানে বিভাগের মোট ২৫ জন কর্মকর্তা অংশ নেন। তারা এলআরটি স্টেশন থেকে নামা বিদেশি যাত্রী এবং স্টেশন চত্বরের বিভিন্ন কোণে অবস্থানরত ব্যক্তিদের এলোমেলোভাবে তল্লাশি করেন।

তিনি জানান, অভিযানে মোট ৬০ জন বিদেশিকে চেক করা হয়। এর মধ্যে ৩১ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাগরিকত্ব অনুযায়ী তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা—মোট ১১ জন। এরপর রয়েছে ভারত (৮), পাকিস্তান (৭), ইন্দোনেশিয়া (৩) এবং সুদান ও ফিলিপাইনের একজন করে। 

পরিচালক জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩–এর সেকশন ১৫(১)(সি) অনুযায়ী ‘ওভারস্টে’–র অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বাকি সবাইকে সেকশন ৬(১)(সি) অনুযায়ী বৈধ পাস বা পারমিট না থাকার জন্য গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

চাঁদপুরে বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ৭৪

চাঁদপুরে বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ৭৪

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ যুবক গ্রেফতার

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ যুবক গ্রেফতার

আরও পড়ুন

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম