Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এক সপ্তাহ আগে মাদুরোকে আত্মসমর্পণ করতে বলেছিলাম: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

এক সপ্তাহ আগে মাদুরোকে আত্মসমর্পণ করতে বলেছিলাম: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিযানের এক সপ্তাহ আগে তিনি সরাসরি মাদুরোকে ফোন করে বলেছিলেন, 'আপনাকে হার মানতে হবে, আত্মসমর্পণ করতে হবে।'

শনিবার (৩ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব তথ্য জানান। তিনি বলেন, ভেনেজুয়েলার তেল শিল্পে যুক্তরাষ্ট্র এখন থেকে 'জোরালোভাবে যুক্ত' হতে যাচ্ছে।

অভিযান সম্পর্কে ট্রাম্প বলেন, 'আমাদের অনেক বেশি নিখুঁত এবং শক্তিশালী কিছু করার দরকার ছিল। আমরা চার দিন আগেই এই অপারেশন চালাতে চেয়েছিলাম কিন্তু তখন আবহাওয়া অনুকূলে ছিল না। নিখুঁত আবহাওয়ার অপেক্ষায় ছিলাম আমরা। হঠাৎ আকাশ পরিষ্কার হতেই আমরা নির্দেশ দিলাম এগিয়ে যাও।'

আটকের সময় মাদুরোর অবস্থান বর্ণনা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'মাদুরো যে বাড়িতে ছিলেন সেটি বাড়ির চেয়ে একটি দুর্ভেদ্য দুর্গের মতোই ছিল। তার চারপাশে নিরেট ইস্পাতে ঘেরা ছিল।'


অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হয়নি বলে পুনরায় নিশ্চিত করেন ট্রাম্প। তিনি বলেন, 'আমাদের কয়েকজন লোক আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু তারা ফিরে এসেছেন এবং তারা এখন বেশ ভালো অবস্থায় আছেন।'

ট্রাম্প জানান, আটকের পর মাদুরো এবং তার স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে আসা হচ্ছে। তাদের বিরুদ্ধে নিউইয়র্কে ইতিমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। হেলিকপ্টার ও জাহাজে করে তাদের এই রাজ্যে আনা হচ্ছে।

নিকোলাস মাদুরোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ট্রাম্প বলেন, 'তারা প্রচুর মানুষকে হত্যা করেছে। তারা আমেরিকানদের যেমন হত্যা করেছে, তেমনি তাদের নিজ দেশের মানুষের ওপরও ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে।'

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল

ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল

ডিভি লটারির নিবন্ধন পুনরায় চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে?

ডিভি লটারির নিবন্ধন পুনরায় চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে?

ইউক্রেন যুদ্ধে স্টারলিংক সেবা সীমিত, প্রতিরক্ষা ব্যবস্থায় মারাত্মক বাধা

ইউক্রেন যুদ্ধে স্টারলিংক সেবা সীমিত, প্রতিরক্ষা ব্যবস্থায় মারাত্মক বাধা

ট্রাম্পের অনুরোধে ৪ বছর পর মার্কিন বন্দিকে মুক্তি দিলেন পুতিন

ট্রাম্পের অনুরোধে ৪ বছর পর মার্কিন বন্দিকে মুক্তি দিলেন পুতিন

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

আরও পড়ুন

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম