Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

কূটনীতির মাধ্যমে মার্কিন ‘আগ্রাসন’র জবাব দেবে ভেনেজুয়েলা: রদ্রিগেজ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১১:২২ এএম

কূটনীতির মাধ্যমে মার্কিন ‘আগ্রাসন’র জবাব দেবে ভেনেজুয়েলা: রদ্রিগেজ

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

Advertisement

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ জবাব তার দেশ কূটনীতির মাধ্যমে দেবে। একই সঙ্গে তার সরকার ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগের কথাও জানিয়েছে। 

শনিবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড

বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার ঘটনাকে ‘গুরুতর, অপরাধমূলক, অবৈধ ও অবৈধভাবে সংঘটিত হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি জানান, ব্রাজিল, কলম্বিয়া ও স্পেনের নেতাদের সঙ্গে একটি অনলাইন বৈঠকে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

তিনি আরও বলেন, ‘আমি আবারও স্পষ্ট করেছি যে, ভেনেজুয়েলা এই আগ্রাসনের মোকাবিলা কেবল কূটনৈতিক পথেই করে যাবে।’


উল্লেখ্য, গত শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে নিউইয়র্কে আনে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে সেখানে তাদের বন্দি করে বিচার করা হচ্ছে।

মাদুরো বন্দি হওয়ার পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও তেল মন্ত্রী ডেলসি রদ্রিগেজ।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানী কারাকাসে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক আবেগঘন পরিবেশে তিনি শপথ নেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম