Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের

পেনসিলভেয়নিয়ার জনসভায় বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য রক্ষা পায় ট্রাম্প । ছবি: সংগৃহীত

Advertisement

পেনসিলভেনিয়ায় ট্রাম্পের উপর হামলার রক্তমাখা ছবি দেখিয়ে ইরানের রাষ্ট্রীয় টিভি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না’।  

বুধবার (১৫ জানুয়ারি) তেহরানে এক শেষকৃত্য অনুষ্ঠান চলার সময় ক্যাপশনে পার্সি ভাষায় বার্তাটি দেয় দেশটির টিভি চ্যানেল।  ইসরাইলের আই২৪ নিউজ এবং জেরুজালেম পোস্ট পত্রিকার এক সংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে এক্সে এই পোস্টটি শেয়ার করেন। 

ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভটি এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে।  মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতির প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ।  বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৬’শ ছাড়িয়েছে।  

এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন, ইরান যদি কঠোরভাবে বিক্ষোভে দমনপীড়ন চালায়, তবে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদেরকে উদ্ধারে এগিয়ে আসবে।  ট্রাম্পের এই মন্তব্য ঘিরেই চটেছে ইরান।

২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভেয়নিয়ার জনসভায় বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য রক্ষা পায় ট্রাম্প।   কান ঘেঁষে বেরিয়ে যাওয়া সেই গুলিতে তার রক্তপাত হয়েছিল।  ইরানকে নিয়ে মন্তব্যের জেরে ট্রাম্পের সেই রক্তমাখা মুখ, মুষ্টিবদ্ধ হাত আর কান ঘেঁষে বেরিয়ে যাওয়া বুলেটের স্মৃতির ছবি সম্প্রচার করে মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে রাখলো দেশটির টিভি চ্যানেল।  ট্রাম্পকে দেওয়া এটিই ইরানের সবচেয়ে স্পষ্ট হুমকি। 

বার্তাটির বিষয়ে ওয়াশিংটন বা ইরান এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম