Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের হামলার শঙ্কায় ফ্লাইট বাতিলের সুযোগ দিচ্ছে ইসরাইলি এয়ারলাইন্স

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম

ইরানের হামলার শঙ্কায় ফ্লাইট বাতিলের সুযোগ দিচ্ছে ইসরাইলি এয়ারলাইন্স

ইরানের হামলার শঙ্কায় সতর্ক অবস্থানে থাকছে ইসরাইলের বিমান সংস্থাগুলো। সংগৃহীত ছবি

Advertisement

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইসরাইল। মধ্যপ্রাচ্যে চলমান অনিশ্চয়তা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় দেশটির তিনটি এয়ারলাইন্স (এল আল, ইসরায়ার ও আরকিয়া) যাত্রীদের ফ্লাইট বাতিলের বিশেষ সুযোগ দিচ্ছে।

এয়ারলাইন্সগুলোর বরাতে রয়টার্স জানিয়েছে, সোমবার (২৬ জানুয়ারি) থেকে যারা নতুন টিকিট কিনবেন, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফ্লাইট বাতিল করতে পারবেন। অথবা ভবিষ্যৎ ভ্রমণের জন্য ভাউচার নিতে পারবেন।

গত বছরের জুন মাসে ইরান-ইসরাইলের ১২ দিনের সংঘাতের সময় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরাইলের আকাশসীমা বেশিরভাগ সময় বন্ধ ছিল। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে জবাবে ইসরাইলে হামলা হতে পারে, এই ভয়ে ইসরাইল সতর্ক অবস্থানে রয়েছে।

দেশটির জাতীয় এয়ারলাইন্স এল আল জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে কেনা টিকিটের ক্ষেত্রে ফ্লাইটের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত বিনা খরচে বাতিল করা যাবে। অন্যদিকে ইসরায়ার ও আরকিয়া এয়ারলাইন্সও একই ধরনের সুবিধা দিচ্ছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে এবং ফ্লাইট সূচি অনুযায়ীই চলবে। তবে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। মূলত আঞ্চলিক অনিশ্চয়তার কারণে যাত্রীদের তারা ফ্লাইট বাতিলের সুযোগ দেবে।

আরকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওজ বেরলোভিটজ বলেন, ‘নিরাপত্তাজনিত জটিল দুই বছরের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি। এসময় বহু বিদেশি এয়ারলাইন্স তেল আবিবে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। আরকিয়া যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এই মুহূর্তে ফ্লাইট সূচি স্বাভাবিকভাবেই চালু রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আমরা অতিরিক্ত ফ্লাইট দিয়ে গন্তব্যগুলোকে শক্তিশালী করব।’

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি বর্বরতা শুরুর পর থেকে এবং ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত, ইসরাইলি এয়ারলাইন্সগুলোই দেশটিতে ফ্লাইট চালু রেখেছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানকে সহায়তাকারীদের বিরুদ্ধে যে কঠোর হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

ইরানকে সহায়তাকারীদের বিরুদ্ধে যে কঠোর হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান

আলোচনায় সেই ধর্মীয় ফতোয়া, পরমাণু অস্ত্র নিয়ে কী ভাবছে ইরান?

আলোচনায় সেই ধর্মীয় ফতোয়া, পরমাণু অস্ত্র নিয়ে কী ভাবছে ইরান?

তিন রণতরি প্রস্তুত, কী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

তিন রণতরি প্রস্তুত, কী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশি'য়ারি দিল রাশিয়া

আরও পড়ুন

অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, হতাহত ২০ হাজার

অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, হতাহত ২০ হাজার

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম