Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম

ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

মার্কিন অর্থ মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

Advertisement

ভারত ও তুরস্কভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

মিডল ইস্ট আই জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ভারতের নাগরিক সুনীল কুমার শর্মা, তার স্ত্রী জাসপ্রিত প্রীতি শহিদ এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তি। এ ছাড়া শর্মার সঙ্গে সংশ্লিষ্ট নয়টি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, শর্মার নেতৃত্বাধীন একটি নেটওয়ার্ক ইরানের তেল পরিবহনে নিয়োজিত নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলোকে ভুয়া পতাকা ও জাল নৌযান সনদ সরবরাহ করেছে। এসব জাহাজের মধ্যে ইরানের সামরিক বাহিনী ও তাদের সহযোগীদের হয়ে পরিচালিত জাহাজও রয়েছে।

এ ছাড়া ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে তুরস্কভিত্তিক ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনকরপোরেশনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত কয়েকটি ইরানি বিমান সংস্থাকে গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, স্থল, সমুদ্র কিংবা আকাশপথে যারা ইরান সরকারকে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযানের লক্ষ্য ইরানের তেল বিক্রির সক্ষমতা কমিয়ে দেশটির যুদ্ধের অর্থায়নের পথ বন্ধ করা।

গত সপ্তাহে মার্কিন অর্থ মন্ত্রণালয় দাবি করেছিল, নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ব্যাপক চাপে পড়েছে। দেশটির মুদ্রা রিয়ালের দর নতুন সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং মূল্যস্ফীতি প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউটিউব দেখে জাল নোট তৈরির কারখানা

ইউটিউব দেখে জাল নোট তৈরির কারখানা

মোদির সঙ্গে প্রকাশ্যে বিতর্ক করতে চান রাহুল গান্ধী

মোদির সঙ্গে প্রকাশ্যে বিতর্ক করতে চান রাহুল গান্ধী

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান

আলোচনায় সেই ধর্মীয় ফতোয়া, পরমাণু অস্ত্র নিয়ে কী ভাবছে ইরান?

আলোচনায় সেই ধর্মীয় ফতোয়া, পরমাণু অস্ত্র নিয়ে কী ভাবছে ইরান?

আরও পড়ুন

ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ

ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ

ইউটিউব দেখে জাল নোট তৈরির কারখানা

ইউটিউব দেখে জাল নোট তৈরির কারখানা

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম