Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ

ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

Advertisement

তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে হতাশাজনক নির্বাচনি রাত পার করেছে রিপাবলিকান পার্টি। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে তাদের ভরাডুবির পর দলের ভেতরে শুরু হয়েছে আত্মসমালোচনা। বিবিসি বলছে, একে অপরের ওপর দায় চাপানোর প্রবণতা দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে বড় ধাক্কার পর ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠদের মধ্যেও দেখা যাচ্ছে মতবিরোধ। এমনকি খোদ ট্রাম্পও নির্বাচনের হারের কারণ হিসেবে ইরান যুদ্ধকে সামনে রেখেছেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু মিত্র এখন ইরান সংঘাত থেকে নিজেদের দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা হেরেছি যুদ্ধের কারণে। আর এখান থেকে আমাদের কোথায় যাওয়া উচিত, সে বিষয়ে যেকোনো সৎ আলোচনা সেখান থেকেই শুরু হতে হবে।’

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পও অনেকটা অনিচ্ছাসত্ত্বেও ভ্যান্সের বক্তব্যের সঙ্গে একমত হন। তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তে কোনো ভুল ছিল না বলে দাবি করেন তিনি। 

ট্রাম্প বলেন, ‘আপনি ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারেন না।’ সুযোগ পেলেও তিনি ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতেন না বলেও জানান।

ভ্যান্সের এই মন্তব্যকে অনেকেই ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতার প্রস্তুতি হিসেবে দেখছেন। নির্বাচনে রিপাবলিকানদের এই পরাজয়ের পর ট্রাম্পের নীতির দায় থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছেন তিনি—এমন বিশ্লেষণও রয়েছে।

অন্যদিকে, এই নির্বাচনি ফলাফলকে ট্রাম্পের নেতৃত্বাধীন ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) আন্দোলনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মাগা আন্দোলনের প্রভাব কমে যাওয়ার সূচনা হতে পারে এই ফলাফলের মধ্য দিয়ে—এমন ধারণাও করছেন কেউ কেউ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়

রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প

রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প

গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে

গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে

ট্রাম্পের পরাজয়ে ইরানিদের বাঁধভাঙা উল্লাস ও কটাক্ষ

ট্রাম্পের পরাজয়ে ইরানিদের বাঁধভাঙা উল্লাস ও কটাক্ষ

হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগন

হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগন

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হারের প্রভাব তেলের বাজারে

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হারের প্রভাব তেলের বাজারে

আরও পড়ুন

ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ

ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ

ইউটিউব দেখে জাল নোট তৈরির কারখানা

ইউটিউব দেখে জাল নোট তৈরির কারখানা

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম