Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ এএম

গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে

মিসরীয় বংশোদ্ভূত মার্কিন সার্জন অ্যাডাম হামাউয়ি। সংগৃহীত ছবি

Advertisement

ফিলিস্তিনের গাজায় চিকিৎসাসেবা দিতে গিয়ে আলোচনায় এসেছিলেন মিসরীয় বংশোদ্ভূত মার্কিন সার্জন অ্যাডাম হামাউয়ি। তিনিই এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন। নিউ জার্সি অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়েছেন হামাউয়ি।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্য দিয়ে নিউ জার্সি থেকে নির্বাচিত প্রথম মুসলিম ও মিসরীয়-আমেরিকান কংগ্রেস সদস্য হওয়ার ইতিহাস গড়েছেন হামাউয়ি।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে জয়ী হওয়ার পর দেওয়া বক্তব্যে গাজা ও ফিলিস্তিনের মানুষের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

হামাউয়ি বলেন, ‘গাজা ও ফিলিস্তিনের নারী, পুরুষ ও শিশুদের বলছি, আপনাদের হাসি আমাকে আরও সুন্দর একটি পৃথিবীর জন্য লড়াই করার সাহস ও আশা জোগায়।’

নিউ জার্সির প্রিন্সটনে তার নির্বাচনি বিজয় উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিল মিডল ইস্ট আই। সেখানে দেওয়া বক্তব্যে দ্রুত কাজ শুরু করার প্রত্যয় জানান হামাউয়ি। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেন তিনি।

হামাউয়ি বলেন, ‘আমি একজন সার্জন। আপনাদের বলতে পারি, আমরা রক্তক্ষরণ বন্ধ করব। ওয়াশিংটনকে দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করা ক্ষমতাকাঠামোর কারণে যারা পিছিয়ে পড়েছেন, আমরা প্রতিটি আমেরিকানের জন্য লড়াই করব।’

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আগে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। দলটির আসন ছিল ২১৮টি, আর ডেমোক্র্যাটদের ছিল ২১৫টি। তবে এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের আসন বাড়ছে।

এমএস নাউয়ের পূর্বাভাস অনুযায়ী, নতুন কংগ্রেসে দলটি প্রায় ২৫০টি আসন পেতে পারে। আগামী জানুয়ারি থেকে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হওয়ার কথা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের পরাজয়ে ইরানিদের বাঁধভাঙা উল্লাস ও কটাক্ষ

ট্রাম্পের পরাজয়ে ইরানিদের বাঁধভাঙা উল্লাস ও কটাক্ষ

হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগন

হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগন

নির্বাচনে হারের পর হেগসেথকে সরাচ্ছেন ট্রাম্প?

নির্বাচনে হারের পর হেগসেথকে সরাচ্ছেন ট্রাম্প?

জ্বালানি তেলের দামে বড় পতন

জ্বালানি তেলের দামে বড় পতন

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ

ট্রাম্পের শুল্কযুদ্ধের ইতি টানতে পারবে ডেমোক্র্যাটরা?

ট্রাম্পের শুল্কযুদ্ধের ইতি টানতে পারবে ডেমোক্র্যাটরা?

আরও পড়ুন

গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে

গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে

ট্রাম্পের পরাজয়ে ইরানিদের বাঁধভাঙা উল্লাস ও কটাক্ষ

ট্রাম্পের পরাজয়ে ইরানিদের বাঁধভাঙা উল্লাস ও কটাক্ষ

হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগন

হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগন

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হারের প্রভাব তেলের বাজারে

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলের হারের প্রভাব তেলের বাজারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম