যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নেতৃত্বে আসছেন হাকিম জেফরিস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
হাকিম জেফরিস। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ নেতা হতে যাচ্ছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। নির্বাচনে জয়ের পর দেশজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ওয়াশিংটন ডিসিতে নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ অনুষ্ঠানে বক্তব্য দেন জেফরিস। এ সময় তিনি বলেন, প্রতিটি মার্কিন নাগরিকের জন্য দেশকে সাশ্রয়ী করে তুলতে আমরা লড়াই চালিয়ে যাব।
জেফরিস বলেন, এবারের নির্বাচন পরিবর্তনের পক্ষে জনগণের রায়। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা বুঝতে পারছেন, দেশের মানুষের জন্য বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে হবে। অনেক কিছুই ঠিকভাবে কাজ করছে না। তাই এমন একটি কংগ্রেস প্রয়োজন, যেখানে সবার আগে গুরুত্ব পাবে সাধারণ মানুষের স্বার্থ।
তিনি আরও বলেন, দেশে নজিরবিহীন দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে আমরা কাজ করব।
জেফরিসের ভাষ্য, উচ্চপর্যায়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা যদি নিজেদের, পরিবারের সদস্যদের, বন্ধুদের কিংবা অনুদানদাতাদের সম্পদ বাড়াতে ব্যস্ত থাকেন, তাহলে তারা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে মনোযোগ দিতে পারবেন না।
তাই সরকারের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা ডেমোক্র্যাটদের অন্যতম লক্ষ্য হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পাওয়ার পথে এগিয়েছে ডেমোক্র্যাটরা। এর ফলে কংগ্রেসে দলটির রাজনৈতিক প্রভাব বাড়বে এবং ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণী কার্যক্রমে নতুন সমীকরণ তৈরি হবে।
সূত্র: গার্ডিয়ান

-6aeb5957c2dcd.jpg)