Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, কেন এমন পোস্ট হোয়াইট হাউসের?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম

‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, কেন এমন পোস্ট হোয়াইট হাউসের?

ফাইল ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় ধরনের সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস। ছবিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার দাপ্তরিক ডেস্কের ওপর ঝুঁকে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট।’

বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর এ পোস্ট করা হয়। এর মধ্য দিয়ে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে।

নির্বাচনের এ ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা বাস্তবায়নে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল সামান্য। ফলে নতুন পরিস্থিতিতে ট্রাম্পের বিভিন্ন আইনগত উদ্যোগ আটকে দেওয়ার সুযোগ পাবেন ডেমোক্র্যাটরা।

আরও পড়ুন
ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প স্বীকার করেছেন, ডেমোক্র্যাটরা ভালো করেছে। তবে তার দাবি, নির্বাচনে তিনি নিজে প্রার্থী থাকলে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফল করতে পারতেন।

ট্রাম্প আরও বলেন, ভোটাররা ইরান বিষয়ে তার নীতিকে সমর্থন করেছেন। তবে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে সৃষ্ট সাময়িক অর্থনৈতিক চাপ তারা সম্ভবত মেনে নিতে চাননি।

ডেমোক্র্যাট প্রার্থীদের নির্বাচনি প্রচারণার প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা কঠোর পরিশ্রম করেছি। তবে নির্বাচনের ফলাফলকে নিজের বিরুদ্ধে কোনো নেতিবাচক বার্তা বা ব্যক্তিগত পরাজয় হিসেবে দেখতে রাজি নন তিনি।

এদিকে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, অভিবাসনসহ অনেক অনেক বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে একযোগে কাজ করতে আমরা প্রস্তুত।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের হাতে যেসব ক্ষমতা

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের হাতে যেসব ক্ষমতা

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি

৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি

ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, বদলে যাচ্ছে মার্কিন রাজনীতির হিসাব

আল জাজিরার এক্সপ্লেইনার ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, বদলে যাচ্ছে মার্কিন রাজনীতির হিসাব

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

আরও পড়ুন

ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে?

ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে?

‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, কেন এমন পোস্ট হোয়াইট হাউসের?

‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, কেন এমন পোস্ট হোয়াইট হাউসের?

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের হাতে যেসব ক্ষমতা

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের হাতে যেসব ক্ষমতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম