Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। মেয়াদের প্রায় দুই বছর বাকি থাকতেই ভোটারদের মধ্যে তার নেতৃত্ব ও কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ বাড়ছে।

বার্তা সংস্থা এপির এক জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৬০ শতাংশ ভোটার ট্রাম্পের দায়িত্ব পালনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। অর্থাৎ, প্রতি ১০ জনের ৬ জনই ট্রাম্পের কর্মকাণ্ডে অসন্তুষ্ট।

জরিপ অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ ভোটার চান, প্রেসিডেন্টের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখতে কংগ্রেস আরও সক্রিয় ভূমিকা পালন করুক। 

এ ছাড়া প্রায় ৬০ শতাংশ ভোটারের ধারণা, দেশের স্বার্থের চেয়ে নিজের ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প।


তরুণ ভোটারদের মধ্যেও রিপাবলিকানদের প্রতি সমর্থন কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৩০ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে ট্রাম্প ও তৎকালীন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সমর্থন প্রায় সমান ছিল।

এবারের নির্বাচনে চিত্র বদলে গেছে। জরিপে দেখা গেছে, দেশজুড়ে ৩০ বছরের কম বয়সী ভোটারদের প্রায় ৭০ শতাংশ নিজ নিজ এলাকায় ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন।

এই ফলের মধ্য দিয়ে তরুণ ভোটারদের রাজনৈতিক সমর্থনে পরিবর্তনের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের প্রতি জনঅসন্তোষের চিত্র ফুটে ওঠেছে। সূত্র: এপি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি

৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি

গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, বদলে যাচ্ছে মার্কিন রাজনীতির হিসাব

আল জাজিরার এক্সপ্লেইনার ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, বদলে যাচ্ছে মার্কিন রাজনীতির হিসাব

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

আরও পড়ুন

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের হাতে যেসব ক্ষমতা

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের হাতে যেসব ক্ষমতা

৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি

৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি

গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম