Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে দেশটির রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এলেও ইরানের প্রতি ওয়াশিংটনের শত্রুতামূলক নীতির কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

বুধবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না বলে সতর্ক করে খামেনি বলেন, দল বা গোষ্ঠীর পরিবর্তনের মাধ্যমে আধিপত্যবাদী শক্তির আচরণ বদলে যাবে বলে যারা সামান্যতম আশাও করছেন, তারা ভুল করছেন। একই ভাবে যুক্তরাষ্ট্রকে ছাড় দিলে দেশটি ইরানের জনগণের প্রতি শত্রুতা পরিত্যাগ করবে বলে যারা মনে করেন, তারাও মারাত্মক ভুল করছেন।


তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চায়। ওয়াশিংটনকে কোনো ধরনের ছাড় দিলে তা দেশটির আরও আগ্রাসী হয়ে ওঠার পথ তৈরি করবে বলেও সতর্ক করেন তিনি।

খামেনি বলেন, ‘আধিপত্যবাদী শত্রুর কাছে আত্মসমর্পণের সামান্যতম প্রবণতাও এখন পর্যন্ত অর্জিত বিপুল সাফল্যকে নষ্ট করে দেবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন যারা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন যারা

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া কে এই ফিলিস্তিনি নারী?

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া কে এই ফিলিস্তিনি নারী?

ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পকে ঘিরে নেটদুনিয়ায় বিদ্রূপের ঝড়

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬ ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পকে ঘিরে নেটদুনিয়ায় বিদ্রূপের ঝড়

আরও পড়ুন

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

ব্যাংকক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে আটকে গেল বিশাল উড়োজাহাজ

ব্যাংকক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে আটকে গেল বিশাল উড়োজাহাজ

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম