Logo
Logo
×

Advertisement

ভারত

মোদির সঙ্গে প্রকাশ্যে বিতর্ক করতে চান রাহুল গান্ধী

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

মোদির সঙ্গে প্রকাশ্যে বিতর্ক করতে চান রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে মুখোমুখি বিতর্কের আহ্বান জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বিতর্কের বিচারক কে হবেন, সেই সিদ্ধান্তও প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন তিনি। এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকেও বিচারক হিসেবে বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছেন কংগ্রেস নেতা। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আবারও প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান। 

রাহুল গান্ধীর প্রস্তাব, একটি টেবিলের দুই পাশে মুখোমুখি বসবেন প্রধানমন্ত্রী ও তিনি। সেখানে উপস্থিত থাকবেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং দেশের তরুণ প্রজন্ম। বিতর্কের বিচারক কে হবেন, তা প্রধানমন্ত্রী নিজেই ঠিক করতে পারবেন।

রাহুল বলেন, টেবিলের একদিকে প্রধানমন্ত্রী থাকবেন, অন্যদিকে তিনি নিজে। প্রধানমন্ত্রী যাকে ইচ্ছা বিচারক হিসেবে বেছে নিতে পারেন। এমনকি মোহন ভাগবতকেও এই দায়িত্ব দেওয়া যেতে পারে।


রাহুলের এই আহ্বানের পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক সংঘাত। বিরোধীদের দেশবিরোধী এবং বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে বলে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে। সেই অভিযোগের জবাব দিতেই প্রকাশ্য বিতর্কের মঞ্চ তৈরি করতে চাইছেন কংগ্রেস নেতা। 

রাহুলের দাবি, বিতর্কে দেশের আর্থিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং জেফরি এপস্টেইনকে ঘিরে বিতর্কের মতো বিষয় নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন।

রাহুলের প্রস্তাব ঘিরে বিজেপি ও কংগ্রেসের মধ্যে নতুন করে রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে। একদিকে রাহুল চাইছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে বিভিন্ন অভিযোগের জবাব দিতে। অন্যদিকে বিজেপি নেতারা সংসদীয় পরিসরকেই বিতর্কের উপযুক্ত মঞ্চ হিসেবে তুলে ধরছেন। তবে রাহুলের চ্যালেঞ্জ গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ্য বিতর্কে অংশ নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

দীপাবলিতে পটকা ফোটানোও ‘দেশবিরোধী’: অভিনেত্রী সোনি রাজদান

দীপাবলিতে পটকা ফোটানোও ‘দেশবিরোধী’: অভিনেত্রী সোনি রাজদান

ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধে হত্যা, নারীর যাবজ্জীবন

ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধে হত্যা, নারীর যাবজ্জীবন

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

শতবর্ষী মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতে

শতবর্ষী মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতে

আরও পড়ুন

কলকাতায় একাধিক বিয়ে করলেই যাবে সরকারি চাকরি

কলকাতায় একাধিক বিয়ে করলেই যাবে সরকারি চাকরি

মোদির সঙ্গে প্রকাশ্যে বিতর্ক করতে চান রাহুল গান্ধী

মোদির সঙ্গে প্রকাশ্যে বিতর্ক করতে চান রাহুল গান্ধী

ক্লাশে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

ক্লাশে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম