Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ প্রাণহানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম

তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ প্রাণহানি

ওয়াশিংটন শহরের কেন্দ্রস্থলে তুষারাবৃত ফুটপাথ পরিষ্কার করছেন এক শ্রমিক। ছবি: সংগৃহীত

Advertisement

তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই তুষাঝড়েরর কারণে  বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট। বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ বাসিন্দা। এমন পরিস্থিতিতে দেশটির অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া–সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর  এপির। 

শীতের এ তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। এসব অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারঝড়ের কবলে পড়েছেন ১১ কোটি ৮০ লাখ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে ১৫ কোটির বেশি মানুষকে।

দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে পাঁচজন মারা গেছেন। পরিস্থিতি সামাল দিতে অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল নিউইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। শহরের কোনো বাসিন্দার সাহায্য প্রয়োজন হলে জানাতে বলেছেন মেয়র জোহরান মামদানি। টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস ও কানসাস থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।


তুষারঝড়ের কারণে গত রোববার যুক্তরাষ্ট্রজুড়ে ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল। গতকাল সোমবার এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছিল উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার ডটকম। এ ছাড়া গতকাল স্থানীয় সময় ভোর চারটা পর্যন্ত বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে ছিলেন টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত ৮ লাখ ২০ হাজারের বেশি গ্রাহক।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল তুষারঝড়ের বলয়টি দেশের উত্তর–পূর্বাঞ্চল থেকে আটলান্টিক মহাসাগরের দিকে সরে যাওয়ার কথা ছিল। তবে একই সঙ্গে এ অঞ্চলে আর্কটিক থেকে আর বায়ু প্রবেশ করতে পারে। ফলে এদিন উত্তর–পূর্বাঞ্চলে আরও ভারী তুষারপাত ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে তীব্র শীত আরও কয়েক দিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম