Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এপস্টেইন নথি ঘিরে এবার আলোচনায় জোহরান মামদানি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

এপস্টেইন নথি ঘিরে এবার আলোচনায় জোহরান মামদানি

পেগি সিগালের আয়োজিত অনুষ্ঠানে জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

Advertisement

জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট লাখ লাখ নতুন নথি প্রকাশের পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং তার মা, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। 

সম্প্রতি প্রকাশিত মার্কিন বিচার বিভাগের (ডিওজে) রেকর্ডগুলোতে মীরা নায়ারের নাম আসার পরপরই ২০১৭ সালের একটি পুরনো ছবি সামনে এসেছে। ওই ছবিতে জোহরান মামদানিকে এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী এবং এক সময়ের প্রভাবশালী হলিউড পাবলিসিস্ট পেগি সিগালের আয়োজিত একটি অনুষ্ঠানে দেখা যাচ্ছে।

২০১৭ সালের ১৫ নভেম্বর ম্যানহাটনের লিঙ্কন রিস্টোরান্তে আয়োজিত সেই অনুষ্ঠানে জোহরান মামদানি অভিনেতা ড্যানিয়েল কালুয়া এবং মা মীরা নায়ারের সঙ্গে হাসিমুখে ক্যামেরাবন্দি হন। অনুষ্ঠানটি ছিল জর্ডান পিলের বিখ্যাত সিনেমা 'গেট আউট'-এর সম্মানে পেগি সিগালের পক্ষ থেকে দেওয়া একটি মধ্যাহ্নভোজ। পেগি সিগাল এক সময় হলিউডের শীর্ষস্থানীয় পাবলিসিস্ট থাকলেও এপস্টেইনের সঙ্গে গভীর সামাজিক সম্পর্কের কারণে পরবর্তীতে বিনোদন ইন্ডাস্ট্রিতে সমালোচনার মুখে পড়েন। যদিও সিগালের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি।

২০২৬ সালের ৩০ জানুয়ারি প্রকাশিত নথির একটি অংশে ২০০৯ সালের একটি ইমেলের উল্লেখ রয়েছে। সেখানে দেখা যায়, পেগি সিগাল এপস্টাইনকে মীরা নায়ার পরিচালিত 'অ্যামেলিয়া' সিনেমার একটি আফটার-পার্টি সম্পর্কে লিখছেন। ইমেল অনুযায়ী, সেই অনুষ্ঠানটি হয়েছিল গিজলেন ম্যাক্সওয়েলের ম্যানহাটন টাউনহাউসে এবং সেখানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মীরা নায়ার উপস্থিত ছিলেন। তবে নথিতে শুধুমাত্র উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়নি।

মীরা নায়ার দীর্ঘকাল ধরে ম্যানহাটনের অভিজাত চলচ্চিত্র সার্কেলের এক সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। অন্যদিকে জোহরান মামদানী বর্তমানে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রকাশিত নতুন নথিতে আরও অনেক তারকার নাম এবং ছবি সামনে এসেছে, যার মধ্যে মাইকেল জ্যাকসন এবং মিক জ্যাগারের মতো ব্যক্তিত্বরাও রয়েছেন। ২০১৯ সালে এপস্টেইনের সাথে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর নেটফ্লিক্স এবং এফএক্স-এর মতো বড় স্টুডিওগুলো পেগি সিগালের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছিল।

জেফরি এপস্টেইন ২০১৯ সালে কারাগারে থাকাকালীন আত্মহত্যা করেন এবং তার সহযোগী ম্যাক্সওয়েল বর্তমানে পাচারের দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। নতুন করে এই বিপুল পরিমাণ নথি প্রকাশের ফলে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাদের সামাজিক যোগাযোগের বিষয়টি আবারও জনসমক্ষে চলে এলো। 

সূত্র: ফক্স নিউজ।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জোহরান মামদানির প্রথম বছরেই শীর্ষ শহরের স্বীকৃতি পেল নিউইয়র্ক

জোহরান মামদানির প্রথম বছরেই শীর্ষ শহরের স্বীকৃতি পেল নিউইয়র্ক

এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন প্রশ্ন, গবেষণায় মিলল অদ্ভুত কিছু!

এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন প্রশ্ন, গবেষণায় মিলল অদ্ভুত কিছু!

ট্রাম্পকে কেন মাঝে মাঝে ‘টেক্সট’ পাঠান, জানালেন মামদানি

ট্রাম্পকে কেন মাঝে মাঝে ‘টেক্সট’ পাঠান, জানালেন মামদানি

জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের

জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের

‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়ে মামদানিকে তীব্র আক্রমন নেতানিয়াহুর

‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়ে মামদানিকে তীব্র আক্রমন নেতানিয়াহুর

মামদানির হুমকি: বিমানবন্দরে নামছে না নেতানিয়াহুর ‘উইং অব জায়ন’

মামদানির হুমকি: বিমানবন্দরে নামছে না নেতানিয়াহুর ‘উইং অব জায়ন’

আরও পড়ুন

সমুদ্রের নিচের কেবল কেটে ফেললে কি অচল হয়ে পড়বে পুরো বিশ্বের ইন্টারনেট?

সমুদ্রের নিচের কেবল কেটে ফেললে কি অচল হয়ে পড়বে পুরো বিশ্বের ইন্টারনেট?

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন

নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারে দাম কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারে দাম কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম