Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরাইলের তৎপরতায় উদ্বেগ, কঠোর সতর্কবার্তা আব্বাসের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ এএম

পশ্চিম তীরে ইসরাইলের তৎপরতায় উদ্বেগ, কঠোর সতর্কবার্তা আব্বাসের

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ইসরাইলের সাম্প্রতিক তৎপরতা দ্বি-রাষ্ট্র সমাধানকে হুমকির মুখে ফেলছে বলে সতর্কবার্তা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার (৯ ফেব্রুয়ারি) জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। 

এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু, গতকাল জর্ডান সফরে গিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।  সেখানে জর্ডানের রাজা আবদুল্লাহ (২) এর সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট পশ্চিম তীরে ইসরাইলের সাম্প্রতিক দখলদারিত্ব ও সম্প্রসারণবাদী তৎপরতার দিকে ইঙ্গিত করে বলেন, ‘আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিকভাবে স্বীকৃত সিদ্ধান্ত দ্বিরাষ্ট্র সমাধানকে পুরোপুরি পাশ কাটিয়ে পশ্চিম তীর অঞ্চলে নিজেদের দখলদারিত্ব কার্যক্রম বাড়িয়ে দিয়েছে ইসরাইল।  একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আত্মপ্রকাশের সম্ভাবনাকে চিরতরে নস্যাৎ করাই তেল আবিবের উদ্দেশ্য।


ইসরাইলের প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে মাহমুদ আব্বাস বলেন, ‘ইসরাইলের এই দখলদারিত্বমূলক তৎপরতা শুধু দ্বি-রাষ্ট্র সমাধানকেই হুমকির মুখে ফেলছে না, বরং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং বিশেষ করে এ অঞ্চলের ইসলাম ও খ্রিস্টান ধর্মের স্থাপনাগুলোর নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে।'

এ পরিস্থিতিতে ইসরাইলকে থামাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করে প্রেসিডেন্ট আব্বাস বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ভূখণ্ডে যাবতীয় দখলদারিত্ব কার্যক্রম স্থগিত রাখার বিষয়টি উল্লেখ ছিল। আমি তাকে সেই ব্যাপারটি স্মরণ করিয়ে দিতে চাই এবং ফিলিস্তিনের অস্তিত্বের স্বার্থে এ ইস্যুতে তার হস্তক্ষেপ কামনা করছি।’

সূত্র : আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম