Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নতুন করে ফ্রান্সে শুরু হল এপস্টেইন ফাইল তদন্ত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম

নতুন করে ফ্রান্সে শুরু হল এপস্টেইন ফাইল তদন্ত

এপস্টেইন নথি নিয়ে তদন্ত শুরু হয়েছে ফ্রান্সে। ছবি: সংগৃহীত

Advertisement

জেফরি এপস্টেইন মামলার রেশ ধরে ফ্রান্সে নতুন করে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। 

সম্প্রতি এপস্টেইন সংক্রান্ত অপ্রকাশিত গোপন নথিগুলো জনসমক্ষে আসার পর সেখানে নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে, যার ভিত্তিতে ফরাসি প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। 

মূলত এই নথিপত্রগুলোতে এমন কিছু ফরাসি নাগরিক ও প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে, যারা এপস্টেইনের যৌন পাচার চক্র বা তার অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ফোর্বসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ফরাসি প্রসিকিউটররা এখন খতিয়ে দেখছেন যে ফ্রান্সের মাটিতে কোনো অপ্রাপ্তবয়স্কের ওপর যৌন নির্যাতন বা পাচারের ঘটনা ঘটেছিল কি না।

এর আগেও ২০১৯ সালে এপস্টেইনের মৃত্যুর পর ফ্রান্সে একটি তদন্ত শুরু হয়েছিল, বিশেষ করে তার ঘনিষ্ঠ সহযোগী জঁ-লুক ব্রুনেলের কর্মকাণ্ডকে কেন্দ্র করে। ব্রুয়েল নিজেও কারাগারে থাকা অবস্থায় মারা যান। তবে নতুন করে প্রকাশিত এই ফাইলগুলো তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। 

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই নথিগুলোতে নতুন ভুক্তভোগী এবং সম্ভাব্য অপরাধীদের সম্পর্কে সুনির্দিষ্ট ইঙ্গিত রয়েছে, যা আগে অজানা ছিল। ফলে ফরাসি আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন আন্তর্জাতিক স্তরে সমন্বয় করে এই অপরাধ চক্রের শেকড় উপড়ে ফেলতে কাজ শুরু করেছে।

এই তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্যারিসে এপস্টেইনের মালিকানাধীন বিলাস বহুল অ্যাপার্টমেন্ট এবং সেখানে হওয়া বিভিন্ন গোপন আয়োজন। ভুক্তভোগীদের জবানবন্দি এবং নতুন নথির তথ্যগুলো মিলিয়ে দেখে দায়ীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স সরকার। 

এপস্টেইন মারা গেলেও তার অপরাধের জালে আটকে থাকা রাঘববোয়ালদের মুখোশ উন্মোচন করতেই এই নতুন তদন্তের পরিধি বাড়ানো হয়েছে।

সূত্র: ফোর্বস।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন প্রশ্ন, গবেষণায় মিলল অদ্ভুত কিছু!

এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন প্রশ্ন, গবেষণায় মিলল অদ্ভুত কিছু!

এপস্টিন মামলায় এবার প্রকাশ হলো বাদীর পরিচয়

এপস্টিন মামলায় এবার প্রকাশ হলো বাদীর পরিচয়

পর্নোগ্রাফি প্রতিষ্ঠানে অর্থায়নের জন্য এপস্টেইনকে অনুরোধ করেন কামী ক্লার্ক

তথ্য ফাঁস পর্নোগ্রাফি প্রতিষ্ঠানে অর্থায়নের জন্য এপস্টেইনকে অনুরোধ করেন কামী ক্লার্ক

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা অকপটে স্বীকার করলেন বিল গেটস

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা অকপটে স্বীকার করলেন বিল গেটস

অবশেষে এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন বিল গেটস

অবশেষে এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন বিল গেটস

পরকীয়া নিয়ে বিল গেটসকে চাপে ফেলেন এপস্টেইন

পরকীয়া নিয়ে বিল গেটসকে চাপে ফেলেন এপস্টেইন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ল্যাবে পারদ থেকে ব্যাপক স্বর্ণ উৎপাদন, কমবে দাম!

যুক্তরাষ্ট্রের ল্যাবে পারদ থেকে ব্যাপক স্বর্ণ উৎপাদন, কমবে দাম!

ভারতের জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে ‘ফ্রি কাশ্মীর’ স্লোগানের অভিযোগ

ভারতের জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে ‘ফ্রি কাশ্মীর’ স্লোগানের অভিযোগ

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

স্বামীর আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল

স্বামীর আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম