পরকীয়া নিয়ে বিল গেটসকে চাপে ফেলেন এপস্টেইন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্যকে হাতিয়ার করে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে ব্ল্যাকমেইল করেন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। কংগ্রেসের ‘হাউজ ওভারসাইট কমিটি’র একটি রুদ্ধদ্বার শুনানির জন্য দেওয়া এক প্রস্তুতকৃত বিবৃতিতে এ কথা জানান বিল গেটস।
ওই শুনানিতে বিতর্কিত ধনকুবের ও যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার অতীত যোগাযোগ নিয়ে বিল গেটসকে বিভিন্ন প্রশ্ন করা হয়।
মার্কিন বিচার বিভাগ জেফরি এপস্টেইন ও তার সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত কীভাবে পরিচালনা করেছিল, মূলত তা খতিয়ে দেখতেই এই শুনানি আয়োজন করে প্রতিনিধি পরিষদের সংশ্লিষ্ট কমিটি।
তথ্যসূত্র: রয়টার্স
