Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এপস্টেইন ফাইলস বিতর্ক

রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন বিল গেটস

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ এএম

রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন বিল গেটস

বিল গেটস। ছবি: সংগৃহীত

Advertisement

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সখ্যতা এবং বিতর্কিত মেলামেশার অভিযোগে অবশেষে অনুশোচনা প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।  সম্প্রতি ‘এপস্টেইন ফাইলস’-এর নতুন নথি ও ছবি জনসমক্ষে আসার পর তৈরি হওয়া তীব্র বিতর্কের মুখে তিনি গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন।  বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ফাউন্ডেশনের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

ফাউন্ডেশনের এক অভ্যন্তরীণ বৈঠকে বিল গেটস স্বীকার করেন যে এপস্টেইন ফাইলের নথিতে উল্লিখিত দুই রুশ নারীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিল।  তবে তিনি জোরালোভাবে দাবি করেন, ওই নারীদের সঙ্গে তাঁর সম্পর্কের পেছনে এপস্টেইনের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীদের কোনো যোগসূত্র নেই।  যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত নথিতে এপস্টেইনের সঙ্গে গেটসের একাধিক বৈঠক এবং অজ্ঞাতপরিচয় নারীদের সঙ্গে তাঁর ছবি প্রকাশের পর এই নতুন বিতর্কের সূত্রপাত হয়।

এপস্টেইনের সঙ্গে সময় কাটানো এবং নিজের ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের তাঁর সঙ্গে বৈঠকে যুক্ত করাকে একটি ‘বিরাট ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন এই ধনকুবের।  কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নিজের ভুলের জন্য তিনি অত্যন্ত লজ্জিত এবং তাঁর কারণে যাঁরা বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন, তাঁদের সবার কাছে তিনি ক্ষমাপ্রার্থী। 

তবে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কথা অস্বীকার করে তিনি জানান, তিনি নিজে বেআইনি কিছু করেননি এবং তাঁর চোখের সামনেও তেমন কিছু ঘটেনি।  এপস্টেইনের আশপাশে থাকা কোনো ভুক্তভোগী নারীর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না বলেও তিনি স্পষ্ট করেন।

এই বিতর্কের প্রভাব পড়েছে গেটসের আন্তর্জাতিক সূচিতেও।  চলতি মাসে ভারতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।  গুগল ও ওপেনএআই-এর প্রধানদের সঙ্গে এই সম্মেলনে তাঁর মূল ভাষণ দেওয়ার কথা থাকলেও, বিতর্ক যেন মূল আয়োজনের গুরুত্ব কমিয়ে না দেয়, সেই বিবেচনা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে গেটস ফাউন্ডেশন জানিয়েছে। 

উল্লেখ্য, ফাউন্ডেশনটি আগে থেকেই দাবি করে আসছে যে তারা কখনোই জেফরি এপস্টেইনকে কোনো অর্থ প্রদান বা নিয়োগ দেয়নি।

সূত্র: রয়টার্স।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন প্রশ্ন, গবেষণায় মিলল অদ্ভুত কিছু!

এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন প্রশ্ন, গবেষণায় মিলল অদ্ভুত কিছু!

পর্নোগ্রাফি প্রতিষ্ঠানে অর্থায়নের জন্য এপস্টেইনকে অনুরোধ করেন কামী ক্লার্ক

তথ্য ফাঁস পর্নোগ্রাফি প্রতিষ্ঠানে অর্থায়নের জন্য এপস্টেইনকে অনুরোধ করেন কামী ক্লার্ক

সহপাঠীদের চাঞ্চল্যকর তথ্যে ফেঁসে যাচ্ছেন বিল গেটস কন্যা!

সহপাঠীদের চাঞ্চল্যকর তথ্যে ফেঁসে যাচ্ছেন বিল গেটস কন্যা!

জালিয়াতির অভিযোগ, চরম বিপাকে বিল গেটসের মেয়ে

জালিয়াতির অভিযোগ, চরম বিপাকে বিল গেটসের মেয়ে

পরীক্ষায় ফেল করেও যারা আজ সফল

পরীক্ষায় ফেল করেও যারা আজ সফল

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা অকপটে স্বীকার করলেন বিল গেটস

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা অকপটে স্বীকার করলেন বিল গেটস

আরও পড়ুন

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম