Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

ইসরাইলি আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি: সংগৃহীত

Advertisement

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে উপত্যকাটিতে আবাসন, চিকিৎসা ও খাদ্যসংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। খবর আল জাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যামনেস্টি জানায়, গাজায় এখনো প্রায় ২০ লাখ মানুষের আশ্রয় প্রয়োজন। উপত্যকাটির কোনো হাসপাতালই পুরোপুরি কার্যকর নেই। এ ছাড়া প্রায় ১৪ লাখ মানুষ চরম খাদ্যসংকটের মুখে রয়েছেন।

সংস্থাটি বলেছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের ন্যায়বিচারের দাবিও যেন হারিয়ে না যায়।

অ্যামনেস্টির ভাষায়, ‘ধ্বংসস্তূপের নিচে ন্যায়বিচার ও জবাবদিহির দাবি চাপা দেওয়া যায় না।’


অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বাধ্যতামূলক নির্দেশনা মেনে চলতে চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে।

সংস্থাটির মতে, গাজায় সংঘটিত কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত না হওয়ায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও নৃশংসতা চালানোর ঝুঁকি বাড়ছে।

দীর্ঘ সংঘাতের কারণে গাজার আবাসন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপুলসংখ্যক মানুষ আশ্রয়হীন অবস্থায় রয়েছেন। পাশাপাশি খাদ্যসংকটের কারণে লাখ লাখ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।


অ্যামনেস্টি বলেছে, গাজার পুনর্গঠন ও পুনরুদ্ধারের কাজ আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অধিকার নিশ্চিত করার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।

সংস্থাটির মতে, শুধু অবকাঠামো পুনর্নির্মাণ করলেই হবে না; ক্ষতিগ্রস্তদের অধিকার প্রতিষ্ঠা এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫

ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫

গির্জায় শেষকৃত্য অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি, নিহত ৭

গির্জায় শেষকৃত্য অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি, নিহত ৭

গাজাবাসীদের অন্য দেশে পাঠানোর চেষ্টা করছেন নেতানিয়াহু, জানালেন নিজেই

গাজাবাসীদের অন্য দেশে পাঠানোর চেষ্টা করছেন নেতানিয়াহু, জানালেন নিজেই

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে নিহত অন্তত ৭

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে নিহত অন্তত ৭

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

আরও পড়ুন

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম