Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিন: তালেবানকে পাক তথ্যমন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ এএম

অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিন: তালেবানকে পাক তথ্যমন্ত্রী

আতাউল্লাহ তারার। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আফগান তালেবান সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তাদের উচিত অতীত ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। মিথ্যা ও অপপ্রচারের আড়ালে তালেবানদের কোনোভাবেই লুকাতে দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত পরিস্থিতির ওপর আলোকপাত করে মন্ত্রী জানান, তালেবানদের পক্ষ থেকে কোনো উসকানি ছাড়াই যে গুলিবর্ষণ করা হয়েছে, পাকিস্তান তার অত্যন্ত শক্তিশালী ও কার্যকর জবাব দিচ্ছে এবং এই পালটা জবাব অব্যাহত থাকবে। 

তিনি অভিযোগ করেন, আফগান তালেবান সূত্র এবং ভারতের কিছু নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ভিত্তিহীন ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

তথ্যমন্ত্রীর মতে, রণক্ষেত্রে শোচনীয় পরাজয় এবং অপমান ঢাকতেই তালেবানরা এখন মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিচ্ছে। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, পাকিস্তানের পেশাদার সশস্ত্র বাহিনী আক্রমণকারীদের সমস্ত অশুভ উচ্চাকাঙ্ক্ষা নস্যাৎ করে দিচ্ছে।

এখন পর্যন্ত ৩৬ জন তালেবান সশস্ত্র সদস্য পাকিস্তানের বাহিনীর হাতে নিহত হয়েছে। অন্যদিকে, মাতৃভূমি রক্ষা করতে গিয়ে পাকিস্তানের দুই সৈনিক শাহাদাত বরণ করেছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। আতাউল্লাহ তারার পুনর্ব্যক্ত করেন যে পাকিস্তান তার শত্রুদের যে কোনো অশুভ পরিকল্পনা গুঁড়িয়ে দিতে পুরোপুরি সক্ষম এবং প্রস্তুত।

সূত্র: সামা টিভি।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

আফগান সীমান্তে হামলা চালিয়ে ২৮ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের

আফগান সীমান্তে হামলা চালিয়ে ২৮ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের

পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা

পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা

সীমান্ত সংঘর্ষে ৯ পাকিস্তানি নিহত

সীমান্ত সংঘর্ষে ৯ পাকিস্তানি নিহত

জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ জানালেন হামিদ কারজাই

জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ জানালেন হামিদ কারজাই

ঈদে পাঁচ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান ও আফগানিস্তান

ঈদে পাঁচ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান ও আফগানিস্তান

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারে দাম কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারে দাম কত?

শান্তি মুচলেকায় সই করবেন না আইসা সভাপতি নেহা বোরা

শান্তি মুচলেকায় সই করবেন না আইসা সভাপতি নেহা বোরা

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম