Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আফগান সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪, দাবি পাকিস্তানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম

আফগান সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪, দাবি পাকিস্তানের

Advertisement

পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তানে সামরিক হামলায় এখন পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছেন। এছাড়া চার শতাধিক আফগান সেনা আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী আরও জানিয়েছে, ‘অভিযানে’ ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাকিস্তানের মিডিয়া উইংয়ের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরীর মতে, এই ‘অভিযানে’ আফগানিস্তানের ১১৫টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে এসব খবর প্রকাশ করা হলেও সংবাদমাধ্যমটি তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে অন্তত ৩১৪ জন আফগান যোদ্ধা আহত হয়েছেন। আফগানিস্তানের ৭৪টি নিরাপত্তা চৌকি ধ্বংস হয়েছে এবং পাকিস্তান সেনা ১৮টি চৌকি দখল করেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী পাকিস্তান সেনা পোস্টে পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় ‘অভিযান’ শেষ করা হয়।

আফগান পক্ষের দাবি, হামলায় পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে বন্দি করেছে। ‘অভিযান’ চলাকালীন পাকিস্তানের দুটি ্ সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট আফগান বাহিনী দখল করেছে। সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে।

আফগান মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে পরিচালিত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

আরও পড়ুন

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

স্বর্ণের দরপতন

স্বর্ণের দরপতন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেফতার ৫০০

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেফতার ৫০০

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম