Logo
Logo
×
   

আন্তর্জাতিক

মার্কিন-ইসরাইলি হামলায় মধ্যপ্রাচ্যে ২০০ শিশুর মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১১:৫৮ এএম

মার্কিন-ইসরাইলি হামলায় মধ্যপ্রাচ্যে ২০০ শিশুর মৃত্যু

মধ্যপ্রাচ্যজুড়ে কয়েক দিনে এই বিপুল সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ইরানে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে প্রাণ হারিয়েছে প্রায় ২০০ শিশু। 

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ওপর শুরু হওয়া এই ব্যাপক সামরিক আগ্রাসনের ফলে গত কয়েক দিনে এই বিপুল সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে। সংস্থাটি জানায়, শুধু ইরানেই ১৮১ শিশু নিহত হয়েছে। এছাড়া লেবাননে সাত, ইসরাইলে তিন এবং কুয়েতে একজন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ইউনিসেফের প্রতিবেদনে বিশেষভাবে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ের কথা উল্লেখ করা হয়েছে। হামলার প্রথম দিনেই ওই স্কুলে চালানো হামলায় অন্তত ১৭৫ স্কুলছাত্রী নিহত হয় বলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে। 

এই হৃদয়বিদারক ঘটনার উল্লেখ করে ইউনিসেফ বলেছে, শিশুরা কখনো যুদ্ধ শুরু করে না, অথচ যুদ্ধের চরম মূল্য তাদেরকেই দিতে হচ্ছে। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান এই সামরিক উত্তেজনা শিশুদের জীবনে এক ভয়াবহ ও বিপর্যয়কর প্রভাব ফেলছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সূত্র: আলজাজিরা।


ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম