ইসরাইলে তৃতীয় দফায় হামলা চালিয়েছে ইরান
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৮ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দখলদার ইসরাইলকে লক্ষ্য করে আজ তৃতীয় দফায় হামলা চালিয়েছে ইরান। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টার দিকে জানায়, ইরান থেকে নতুন মিসাইল ছোড়া হয়েছে।
তারা বলেছে, স্থানীয় শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তিনবার মিসাইল হামলা চালিয়েছে। নতুন মিসাইলের প্রভাবে ইসরাইলের মধ্যাঞ্চল ও দখলকৃত পশ্চিমতীরে সতর্কতামূলক সাইরেন বাজছে।
গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীরদর্পে লড়ে যাচ্ছে। এবার তারা নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহার শুরু করেছে বলে ইসলামি প্রজাতন্ত্র জানিয়েছে।
ইরান জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিজ ৪'-এর ২২তম ধাপ শুরু করেছে। খোররামশাহর-৪, খাইবার এবং ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের একটি বিশাল বহর নিয়ে মধ্য ইসরাইলে এই হামলা চালানো হয়েছে।
এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা প্রকাশ করেছেন যে, ইরান এ পর্যন্ত মূলত এক দশকের পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য নতুন উন্নত অস্ত্র প্রস্তুত রাখছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
