Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:৪৮ এএম

ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো খবর আছে। স্পষ্ট করে বললে, তারা (ইরান) পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে।’ 

মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন।

ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) প্রায় খাদের কিনারায় চলে এসেছে। এর মানে এই নয় যে, আমরা এখনই যুদ্ধ শেষ করছি। তবে তারা শেষ হয়ে গেছে। তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্য কিছু নেই। তাদের কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশিষ্ট নেই। আমরা এখন ওই দেশটির ওপর দিয়ে মুক্তভাবে বিচরণ করছি।’

তিনি বলেন, ‘এখন আমরা সমুদ্র প্রণালির দিকে কড়া নজর দেব। প্রণালিগুলোর অবস্থা এখন বেশ ভালো।’

তিনি আরও বলেন, ‘মূল বিষয় হলো আমাদের জিততে হবে। দ্রুত জিততে হবে, কিন্তু জয়টা নিশ্চিত করতে হবে। অধিকাংশ মানুষ বলছে, আমরা এরইমধ্যে জিতে গেছি। এখন প্রশ্ন হলো—কখন, কখন আমরা থামব? আমরা চাই না এই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠুক।’


মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা তেহরানের বিভিন্ন অংশ বা অন্যান্য জায়গায় আঘাত করতে পারি, কিন্তু তেমনটা করলে তাদের পক্ষে দেশটি পুনর্গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আর আমরা সেটা চাই না।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা চাইলে তাদের বিদ্যুৎ খাতের ওপর আঘাত করতে পারি; মাত্র এক ঘণ্টার মধ্যে আমরা তাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তছনছ করে দিতে পারি, যা পুনর্গঠন করতে তাদের ২৫ বছর সময় লাগবে। তবে, আমরা তেমন কিছু করতে যাচ্ছি না।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

সৌদি কেন হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারছে না?

আল জাজিরার এক্সপ্লেইনার সৌদি কেন হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারছে না?

বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

সিএনএনের বিশ্লেষণ বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

ইরান যুদ্ধ যেভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয় ডেকে এনেছে

ইরান যুদ্ধ যেভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয় ডেকে এনেছে

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম