জেরুজালেমে জুমার নামাজে ইসরাইলি বাহিনীর বাধা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দখলকৃত জেরুজালেমের সালাহ আল-দীন স্ট্রিটে ফিলিস্তিনিদের শুক্রবারের জুমার নামাজ আদায় করতে বাধা দিয়েছে ইসরাইলি বাহিনী। ওয়াফা নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরাইলি বাহিনী ওই সড়কে প্রবেশ করে কয়েক ডজন মুসল্লি ও ইমামকে মাত্র তিন মিনিট সময় বেঁধে দেয় নামাজের আসন ছেড়ে চলে যেতে। এরপর তারা জড়ো হওয়া মুসল্লিদের নামাজ আদায় করতে না দিয়ে জোরপূর্বক সরিয়ে দেয়।
এ ঘটনার পেছনে ইসরাইলি কর্তৃপক্ষের আল-আকসা মসজিদ বন্ধ রাখার বিষয়টিও প্রভাব ফেলেছে। কারণ, গত ২৮ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই

