Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ওমানের ভূখণ্ডে হানা, দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম

ওমানের ভূখণ্ডে হানা, দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী

ওমানে ড্রোন হামলার চিত্র। ছবি: সংগৃহীত

ওমান সরকার জানিয়েছে, সম্প্রতি দেশটির ভূখণ্ডে সংঘটিত হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষই স্বীকার করেনি। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সালতানাতের ওপর চালানো এই হামলার উৎস এবং নেপথ্যের উদ্দেশ্য খতিয়ে দেখতে কর্তৃপক্ষ বর্তমানে নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কোনো ঘটনার নাম উল্লেখ না করা হলেও ধারণা করা হচ্ছে এটি শনিবার (২৮ মার্চ) ওমানের সালালাহ বন্দরে হওয়া ড্রোন হামলার প্রেক্ষাপটে বলা হয়েছে। উল্লেখ্য, ওই হামলায় বন্দরের একটি ক্রেন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন কর্মী আহত হয়েছিলেন।

ওমান সরকার জোর দিয়ে বলেছে যে চলমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেও তারা তাদের ‘সক্রিয় নিরপেক্ষতা’ বজায় রাখার নীতিতে অটল রয়েছে। একই সাথে দেশটি বিবাদমান পক্ষগুলোকে সংঘাত পরিহার করে পুনরায় কূটনৈতিক আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে।

সূত্র: আলজাজিরা।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম