Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানে ৯০০ কেজি বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০২:০৫ পিএম

ইরানে ৯০০ কেজি বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

ধারাবাহিক বিস্ফোরণের পর বিশাল আগুনের লেলিহান শিখায় রাতের আকাশকে কমলা রঙে আলোকিত হতে দেখা গেছে। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের ইসফাহান শহরে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। 

ওয়াল স্ট্রিট জার্নালের দেওয়া উদ্ধৃতিতে মার্কিন এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে ইসফাহানের এক গুরুত্বপূর্ণ অস্ত্র গুদামে হামলাটি চালানো হয়, এ হামলায় ২০০০ পাউন্ড (প্রায় ৯০৭ কেজি) ওজনের বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়।

ওই কর্মকর্তা বলেন, ‘এ হামলায় বিপুল সংখ্যক বাঙ্কার বাস্টার ব্যবহার করা হয়েছে।’

এদিকে, ইরানে একটি ব্যাপক বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ভিডিওটিতে ধারাবাহিক বিস্ফোরণের পর বিশাল আগুনের লেলিহান শিখায় রাতের আকাশকে কমলা রঙে আলোকিত হতে দেখা গেছে। 

তবে ট্রাম্প ভিডিওটি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি। বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ফুটেজ, যা ইসফাহানের একটি বড় অস্ত্রাগার বা গোলাবারুদ ডিপোতে চালানো হয়। প্রায় ২৩ লাখ মানুষের এই শহরে বদর সামরিক বিমানঘাঁটিও রয়েছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিও স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।


এই হামলার খবরের একদিন আগে সোমবার (৩০ মার্চ) ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি দ্রুত যুদ্ধ শেষ করার কোনো চুক্তি না হয়, তবে ইরানের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি পারমাণবিক স্থাপনা ও পানির সরবরাহ ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার অভিযোগ করে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। 

এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, গত বছরের হামলায় তিনি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছেন।

Advertisement

যুক্তরাষ্ট্র বোমা হামলা ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

আরও পড়ুন

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

কারাগারের চার দেয়ালে আটকে ৩৫০ ফিলিস্তিনি শিশুর শৈশব

কারাগারের চার দেয়ালে আটকে ৩৫০ ফিলিস্তিনি শিশুর শৈশব

ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

হরমুজে যুক্তরাষ্ট্রের ৫৮টি ড্রোন ধ্বংস করল ইরান

হরমুজে যুক্তরাষ্ট্রের ৫৮টি ড্রোন ধ্বংস করল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম