Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরানে মার্কিন আগ্রাসন বন্ধের উদ্যোগ

শান্তি আলোচনার জন্য ৫-দফা দিল চীন ও পাকিস্তান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম

শান্তি আলোচনার জন্য ৫-দফা দিল চীন ও পাকিস্তান

Advertisement

ইরানে ৩২দিন ধরে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।সাধ্যমতো সমুচিত জবাব দিচ্ছে তেহরানও।এই সংঘাত বন্ধে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে পাকিস্তান, তুরস্ক ও মিশর। বিষয়টি নিয়ে ইসলামাবাদে একটি বৈঠকও হয়েছে।এরপরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেইজিং সফর ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেছেন।পরে তারা যৌথভাবে শান্তি আলোচনা শুরু করার জন্য পাঁচটি দফা ঘোষণা করেছেন।

পরিবেশে ‘শান্তি পুনরুদ্ধারে’ চীন ও পাকিস্তান পাঁচ দফা প্রস্তাব দিয়েছে। বেইজিংয়ে আলোচনার পর ওয়াং ই এবং ইসহাক দার পারস্য উপসাগর ও ইরানে ‘শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের’ লক্ষ্যে এই পাঁচ দফা উদ্যোগ প্রকাশ করেছেন।

পাঁচটি দফা হলো নিম্নরূপ:

চীন ও পাকিস্তান ‘অবিলম্বে শত্রুতা বন্ধ’ এবং সংঘাত ছড়িয়ে পড়া রোধে প্রচেষ্টার আহ্বান জানিয়েছে; ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করা উচিত এবং তারা এই আলোচনা শুরু করতে সব পক্ষকে সহায়তা করবে; বেসামরিক নাগরিক এবং অ-সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে; হরমুজ প্রণালির নৌ-চলাচল পথ নিরাপদ রাখতে হবে; জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ব্যাপক শান্তি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।

সূত্র: আল জাজিরা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম