Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজা ইস্যুতে নীরব থাকার সমালোচনার জবাব দিলেন মালালা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম

গাজা ইস্যুতে নীরব থাকার সমালোচনার জবাব দিলেন মালালা

নোবেলজয়ী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই। ছবি: সংগৃহীত

Advertisement

গাজা পরিস্থিতি নিয়ে ‘নীরব’ থাকার অভিযোগ নাকচ করেছেন নোবেলজয়ী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই। সম্প্রতি পাকিস্তানের সংগীতশিল্পী ও সমাজকর্মী শেহজাদ রায়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি, যা নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সাক্ষাৎকারে শুরুতে হালকা মেজাজে কথা বললেও পরে গাজা ইস্যুতে মালালার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন শেহজাদ রায়। তিনি বলেন, অনেকেই মনে করেন গাজার পরিস্থিতি নিয়ে মালালা শুরুতে তেমনভাবে কথা বলেননি।

জবাবে মালালা এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ইসরাইলের পদক্ষেপের সমালোচনা করেছেন। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রতীকী ব্যাজ (পিন) পরেও গাজা ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন।

মালালা আরও বলেন, তিনি সবসময় সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশুদের পক্ষে কথা বলেন। উদাহরণ হিসেবে তিনি ইসরাইলি হামলায় ইরানের একটি স্কুলে নিহত মেয়েশিশুদের বিষয়টিও উল্লেখ করেন।

তার ভাষ্য, অনেক সময় যাচাই-বাছাই ছাড়াই তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, যা সঠিক নয়।

এই কথোপকথনের পর আবারও জনসম্মুখের ব্যক্তিদের আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান নেওয়ার দায় নিয়ে বিতর্ক জোরালো হয়েছে। উল্লেখ্য, মালালা ইউসুফজাই আন্তর্জাতিক নানা বিষয়ে সক্রিয় থাকলেও তাকে নিয়ে সমালোচনা ও প্রশংসা—দুটিই সমানভাবে দেখা যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ

গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ

গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল

গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল

অক্টোবরে হামলার তথ্য আগেই ‘জানতেন’ নেতানিয়াহু

গাজায় আগ্রাসনের তিন বছর অক্টোবরে হামলার তথ্য আগেই ‘জানতেন’ নেতানিয়াহু

ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

আরও পড়ুন

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম