Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি, পর্দার আড়ালে কী হয়েছিল?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ এএম

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি, পর্দার আড়ালে কী হয়েছিল?

ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ শরিফ

Advertisement

ইরানের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে পাকিস্তান দুই পক্ষের জন্য একটি পথ খুঁজে বের করার চেষ্টা করছিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন। তিনি ট্রাম্পের মতো ভাষায় লেখেন, কূটনীতি ‘দৃঢ়ভাবে, শক্তিশালীভাবে এবং জোরালোভাবে এগিয়ে যাচ্ছে’। তিনি ট্রাম্পকে দুই সপ্তাহের জন্য সময়সীমা বাড়ানোর অনুরোধ করেন। পোস্টে ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টাদের ট্যাগও করেন তিনি।

পোস্ট দেখে মনে হচ্ছিল এটি একটি শেষ মুহূর্তের করা শেষ চেষ্টা। কিন্তু আসল ঘটনা ছিল ভিন্ন। নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, শাহবাজ শরিফ পোস্ট করার আগেই হোয়াইট হাউস বিবৃতিটি দেখেছিল এবং অনুমোদন দিয়েছিল। এটি স্পষ্ট করে দেয় যে কূটনৈতিক যোগাযোগ সামাজিক মাধ্যমে যা দেখা যাচ্ছিল ভেতরে ভেতরে তার চেয়েও অনেক বেশি সক্রিয় ছিল।

এই ঘটনা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনে। ট্রাম্প একদিকে ইরানের সভ্যতা মুছে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, অন্যদিকে হোয়াইট হাউস সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই এই সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজছিল।

শরিফের পোস্টের শিরোনামে লেখা ছিল ‘ড্রাফট — এক্স-এ পাকিস্তানের প্রধানমন্ত্রীর বার্তা’। এটি দেখে সামাজিক মাধ্যমে অনেকে অনুমান করেছিলেন, বিবৃতিটি আসলে ট্রাম্প নিজেই লিখেছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এই দাবি অস্বীকার করেছেন। পাকিস্তান দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সঙ্গে সঙ্গে সাড়া দেয়নি।

শেষ পর্যন্ত এই কূটনৈতিক প্রচেষ্টা কাজে দিয়েছে, অন্তত আপাতত। ট্রাম্প কয়েক ঘণ্টা পরেই ঘোষণা করেন, তিনি ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন।

সূত্র- নিউইয়র্ক টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে ‘একসময়ের রপ্তানিকারক’ কাতার

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে ‘একসময়ের রপ্তানিকারক’ কাতার

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

গোয়েন্দা প্রতিবেদন মার্কিন কূটনীতিকদের হত্যার ইরানি পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’

আরও পড়ুন

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদি আরবের বিমানবন্দর কর্মী

বিশ্বের প্রথম ক্যানসার ভ্যাকসিনের বড় সাফল্য, ফিরে আসার ঝুঁকি কমাল ৪২ শতাংশ

বিশ্বের প্রথম ক্যানসার ভ্যাকসিনের বড় সাফল্য, ফিরে আসার ঝুঁকি কমাল ৪২ শতাংশ

স্কুটার সরানো নিয়ে বিরোধ, বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের

স্কুটার সরানো নিয়ে বিরোধ, বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের

জামিয়া মিলিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ, অনলাইনে ক্লাশ

জামিয়া মিলিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ, অনলাইনে ক্লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম