Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল ফ্রান্সও

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:৪১ পিএম

লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল ফ্রান্সও

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট। ছবি: সংগৃহীত

Advertisement

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যের পর লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স।  দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।  খবর রয়টার্সের। 

তিনি বলেন, লেবাননে ইসরাইলের সাম্প্রতিক ব্যাপক হামলার নিন্দা জানায় ফ্রান্স এবং এসব হামলাকে অবশ্যই যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির আওতায় আনতে হবে।

এর আগে, বুধবার (৮ এপ্রিল) লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরাইল।  এতে অন্তত ২৫৪ জন নিহত হন। 

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।  তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে, যেখানে ইসরাইল প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। 


কুপার আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অবশ্যই টোলমুক্ত হতে হবে। 

এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত বলে তার সরকার ‘দৃঢ়ভাবে বিশ্বাস করে’। 

ব্রিসবেনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এই যুদ্ধবিরতি ‘একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি’। তবে এটি এখনো ‘ভঙ্গুর শান্তি’ এবং এটি একটি স্থায়ী চুক্তিতে পরিণত হোক চান তিনি। 


অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, লেবাননে হামলা বন্ধ করার বিষয়ে ইসরাইলের কাছে থেকে কোনো প্রতিশ্রুতি নেয়নি যুক্তরাষ্ট্র।  যদিও মধ্যস্থতাকারী পাকিস্তান স্পষ্টভাবে জানিয়েছিল,  লেবাননও এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

সম্পর্কিত খবর

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

বিশ্ব মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করা কে এই মেয়র বালি বাগায়োকো

ফ্রান্সের মুসলিম নগরপিতা বিশ্ব মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করা কে এই মেয়র বালি বাগায়োকো

ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

‘অন্যায়ের রাজা’ আখ্যা দিয়ে ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের ভাস্কর্য স্থাপন

‘অন্যায়ের রাজা’ আখ্যা দিয়ে ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের ভাস্কর্য স্থাপন

তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন, ট্রাম্পকে কটাক্ষ ইরানি কমান্ডারের

তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন, ট্রাম্পকে কটাক্ষ ইরানি কমান্ডারের

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেফতার ৫০০

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেফতার ৫০০

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম