Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানকে ফের আলোচনায় ফেরার আহ্বান অস্ট্রেলিয়ার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:০৬ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানকে ফের আলোচনায় ফেরার আহ্বান অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। ছবি: সংগৃহীত

Advertisement

যুদ্ধবিরতি বজায় রেখে যুক্তরাষ্ট্র ও ইরানকে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া।  দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে এ আহ্বান জানান। 

অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ওং বলেন, ‘ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় আমরা হতাশ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধবিরতি বজায় রাখা এবং আবার আলোচনায় ফিরে যাওয়া। আমরা দ্রুত এই সংঘাতের সমাধান দেখতে চাই।’

তিনি সতর্ক করে বলেন, ‘সংঘাত আরও বাড়লে মানবিক ক্ষতি অনেক বেড়ে যাবে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়বে।’


‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে।  আলোচনা শেষে  এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি—কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না। কিন্তু ইরানের প্রতিনিধিদল আমাদের শর্তগুলো মেনে নেয়নি।’

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

ইউরোপজুড়ে চলছে বিক্ষোভ, কী চাইছেন তরুণরা

ইউরোপজুড়ে চলছে বিক্ষোভ, কী চাইছেন তরুণরা

বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম

বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম

কানাডায় সেনাঘাঁটিতে আগুনে নিহত ৪, যেভাবে সূত্রপাত

কানাডায় সেনাঘাঁটিতে আগুনে নিহত ৪, যেভাবে সূত্রপাত

ফ্রান্সজুড়ে সহিংসতা-লুটপাট, ‘বরদাশত’ না করার হুঁশিয়ারি ম্যাক্রোঁর

ফ্রান্সজুড়ে সহিংসতা-লুটপাট, ‘বরদাশত’ না করার হুঁশিয়ারি ম্যাক্রোঁর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম