Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আজ সকাল থেকে হরমুজে নৌ অবরোধ: সেন্টকম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ এএম

আজ সকাল থেকে হরমুজে নৌ অবরোধ: সেন্টকম

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানকে ঘিরে নৌ অবরোধ শুরু করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে এই অবরোধ কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘প্রেসিডেন্টের ঘোষণার আলোকে ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব ধরনের সামুদ্রিক চলাচলের ওপর অবরোধ কার্যকর করা হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, এই অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে। এতে আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজ অন্তর্ভুক্ত থাকবে।

তবে সেন্টকম স্পষ্ট করে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ ইরান ব্যতীত অন্য দেশের বন্দরে যাতায়াত করবে, তাদের নৌ চলাচলের স্বাধীনতায় কোনো বাধা দেওয়া হবে না।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বাহিনী অবিলম্বে হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ ‘অবরোধ’ করার প্রক্রিয়া শুরু করবে।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, এক সময় এমন পরিস্থিতি আসবে যখন সব জাহাজ অবাধে যাতায়াত করতে পারবে, কিন্তু ইরানের অনমনীয়তার কারণে এখনই তা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান যে আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে টোল বা মাশুল প্রদান করেছে, সেগুলোকে খুঁজে বের করতে এবং বাধা দিতে তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন। 

ট্রাম্পের মতে, যারা ইরানকে ‘অবৈধ টোল’ দেবে, মুক্ত সমুদ্রে তাদের কোনো নিরাপদ চলাচলের নিশ্চয়তা থাকবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য চায় ইয়েমেন

৩ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য চায় ইয়েমেন

ইরান যুদ্ধ খুব শিগগির শেষ হবে, দাবি ট্রাম্পের

ইরান যুদ্ধ খুব শিগগির শেষ হবে, দাবি ট্রাম্পের

দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয় দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি

হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি

হরমুজের কাছে আসলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

হরমুজের কাছে আসলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

আরও পড়ুন

নির্বাচনের আগেই ইসরাইলের বিদেশি দূতাবাসে ভোটগ্রহণ শুরু

নির্বাচনের আগেই ইসরাইলের বিদেশি দূতাবাসে ভোটগ্রহণ শুরু

মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ নিয়ে যা বলল হুথিরা

মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ নিয়ে যা বলল হুথিরা

ইরানি সভ্যতা ধ্বংস করতে চায় যুক্তরাষ্ট্র: ইরানের সেনা মুখপাত্র

ইরানি সভ্যতা ধ্বংস করতে চায় যুক্তরাষ্ট্র: ইরানের সেনা মুখপাত্র

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম