Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৯ পিএম

ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: সংগৃহীত

Advertisement

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, লেবানন বা ইরানের ওপর যে কোনো হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।  সেইসঙ্গে প্রয়োজনে ইসরাইলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেন তিনি। 

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে এরদোগান বলেন, মধ্যপ্রাচ্যে  যুদ্ধের মতো পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক।

তিনি সতর্ক করে বলেন, ইসরাইলকে ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে।  পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান। 


তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে।'

এরদোগান বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরাইলকে এর মূল্য দিতে হবে।  আলোচনা ব্যর্থ হলে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে। 

তিনি আরও বলেন, ‘যেমন তুরস্ক কারাবাখ ও লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরাইলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নিতে পারে।’

তিনি উল্লেখ করেন, পাকিস্তান যদি মধ্যস্থতায় যুক্ত না থাকত, তাহলে এমন পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হতো। 


এরদোগান অভিযোগ করে বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়েও ইসরাইল লেবাননে শত শত নিরস্ত্র ও নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

আল জাজিরার বিশ্লেষণ ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু

ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের: আরাগচি

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

আরও পড়ুন

আল জাজিরার বিশ্লেষণ ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম