Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্যের জবাবে যা বললেন পোপ লিও

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ এএম

ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্যের জবাবে যা বললেন পোপ লিও

পোপ চতুর্দশ লিও-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন পোপ চতুর্দশ লিও । তিনি বলেন, আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না।

সোমবার (১৩ এপ্রিল) পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও বলেন, তিনি কোনো বিতর্কে জড়াতে চান না। তার বক্তব্য কাউকে আক্রমণ করার জন্য নয়। বরং তিনি সবাইকে শান্তি ও পুনর্মিলনের পথ খোঁজার আহ্বান জানান। খবর সিএনএন'র।

শান্তির বার্তা প্রচার অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। 

ইরান যুদ্ধ ইস্যুতে নিজের মন্তব্য নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ এড়ানোর সব উপায় খুঁজে বের করাই এখন জরুরি। এ ক্ষেত্রে সবার দায়িত্ব রয়েছে।

পোপ জানান, তিনি চার্চের বর্তমান দায়িত্ব পালনে অটল থাকবেন। তার ভাষায়, বিশ্বে চার্চের মূল মিশনই হলো শান্তির বার্তা পৌঁছে দেওয়া।

তিনি বলেন, আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। গসপেলের বার্তা জোরালোভাবে তুলে ধরব।' তবে তিনি স্পষ্ট করেন, চার্চ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এবং তারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে না।

নিজেকে একজন শান্তির দূত হিসেবে উল্লেখ করে পোপ বলেন, তার লক্ষ্য মানুষকে সংঘাত থেকে দূরে রাখা এবং সংলাপের পথে উৎসাহিত করা।

এর আগে গত ১২ এপ্রিল ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না যিনি বলছেন পারমাণবিক অস্ত্র থাকলেও ঠিক আছে। তিনি এমন একজন মানুষ, যিনি চান আমরা এমন দেশের সঙ্গে হেলাফেলা করি যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে পুরো বিশ্বকে ধ্বংস করে দেবে।

এছাড়া ট্রাম্প পোপকে ‘দুর্বল’ এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য অনুপযুক্ত হিসেবে অভিহিত করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা অসাংবিধানিক, হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ

ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা অসাংবিধানিক, হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, তীব্র নিন্দা বিএনপির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, তীব্র নিন্দা বিএনপির

ছেলের প্রেমিকাকে রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করলেন ট্রাম্প

ছেলের প্রেমিকাকে রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করলেন ট্রাম্প

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ফুসফুসে ক্যানসার: পোপ লিওর সফল অস্ত্রোপচার

ফুসফুসে ক্যানসার: পোপ লিওর সফল অস্ত্রোপচার

আরও পড়ুন

সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর

সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

ইন্টারনেট দখলে নিতে পারে এআই, সতর্কবার্তা অ্যানথ্রপিকের

ইন্টারনেট দখলে নিতে পারে এআই, সতর্কবার্তা অ্যানথ্রপিকের

লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ

লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম