Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসন্ন নির্বাচন সামনে রেখে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনটিতে দুই মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ে অবগত অন্য কয়েকটি সূত্রের বরাত দেওয়া হয়েছে। এতে বলা হয়, ইরানে হামলা নিয়ে আলোচনা হয়েছিল ট্রাম্পের প্রকাশ্যে দেওয়া এমন বক্তব্যের আগে, যেখানে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবেন না।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েলি গোয়েন্দাদের এমন তথ্য জানান যে, ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করছে। দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য পিকঅ্যাক্স মাউন্টেন স্থাপনাটি ব্যবহার করছে কি না, সে বিষয়টিও আলোচনায় আসে বলে একটি সূত্র জানিয়েছে।

তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা দুই নেতার মধ্যে যুদ্ধ পুনরায় শুরুর বিষয়ে আলোচনা হওয়ার খবরকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন। তার বক্তব্য, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসেছেন ট্রাম্প।

সূত্রগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী এখনো সতর্ক অবস্থানে রয়েছে। ট্রাম্প অবস্থান পরিবর্তন করলে যাতে দ্রুত অভিযান চালানো যায়, সে জন্য প্রস্তুতিও চূড়ান্ত করা হচ্ছে। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, এ বিষয়ে ট্রাম্প এখনো স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি। তবে নেতানিয়াহুকে প্রস্তুত থাকতে বলেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে নতুন করে হামলা চালানোর পক্ষে সবচেয়ে জোরালো অবস্থান নিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের নেতৃত্ব। অন্যদিকে, ট্রাম্পের অধিকাংশ উপদেষ্টা নতুন হামলার পরিবর্তে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে।

এদিকে, ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির মার্কিন জয়েন্ট চিফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে জানিয়েছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরু হলে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের ২৭ অক্টোবরের নির্বাচন পিছিয়ে দিতে হতে পারে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ পাল্টা প্রস্তাবের বিষয়ে এখনো ইরানের জবাবের অপেক্ষায় রয়েছেন কাতারের মধ্যস্থতাকারীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা অসাংবিধানিক, হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ

ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা অসাংবিধানিক, হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, তীব্র নিন্দা বিএনপির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, তীব্র নিন্দা বিএনপির

ছেলের প্রেমিকাকে রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করলেন ট্রাম্প

ছেলের প্রেমিকাকে রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করলেন ট্রাম্প

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫

ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫

আরও পড়ুন

সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর

সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

ইন্টারনেট দখলে নিতে পারে এআই, সতর্কবার্তা অ্যানথ্রপিকের

ইন্টারনেট দখলে নিতে পারে এআই, সতর্কবার্তা অ্যানথ্রপিকের

লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ

লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম