Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রানওয়েতে নামার আগমুহূর্তে ভূমিকম্প, অতঃপর যা ঘটল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

রানওয়েতে নামার আগমুহূর্তে ভূমিকম্প, অতঃপর যা ঘটল

নির্দেশনা পেয়েই ঘুরে যায় বিমানটি। সংগৃহীত ছবি

Advertisement

অবতরণের মাত্র কয়েক মুহূর্ত বাকি। রানওয়ের দিকে এগোচ্ছিল ডেল্টা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। ঠিক তখনই পাইলট জানতে পারলেন, ভূমিকম্পে কেঁপে উঠছে বিমানবন্দর। এরপরই অবতরণ বাতিল করে উড়োজাহাজটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 

শনিবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এদিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কেঁপে ওঠে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর (এলএএক্স)।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ম্যানহাটন বিচ উপকূল থেকে প্রায় ছয় মাইল দূরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ১৯৭২ বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শক্তিশালী কম্পন অনুভব করে উড়োজাহাজটিকে অবতরণ বাতিলের নির্দেশ দেন নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে ওই কর্মকর্তাকে বারবার বলতে শোনা যায়, ‘ডেল্টা ১৯৭২, ঘুরে যান। ডেল্টা ১৯৭২, ঘুরে যান। এখানে বড় ধরনের ভূমিকম্প হচ্ছে।’

নির্দেশনা পেয়ে পাইলট অবতরণের চেষ্টা বাতিল করেন। পরে বিমানবন্দরের বিভিন্ন স্থানে ভূমিকম্পের প্রভাবের দৃশ্যও সামনে আসে।

ভূমিকম্পে বিমানবন্দরের একটি টার্মিনালের ভেতরের কাচের জানালা ভেঙে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কম্পনের সময় বিমানবন্দরের বিভিন্ন স্থানে অস্থির পরিস্থিতির চিত্র দেখা যায়।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে ফ্লাইট পরিচালনায় কোনো বিঘ্ন ঘটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাস্কের স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধেই ইরানের অভিযান!

ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান মাস্কের স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধেই ইরানের অভিযান!

২০ হাজার ফুট উঁচুতে দাবা খেলে বিশ্বরেকর্ড দুই বন্ধুর

২০ হাজার ফুট উঁচুতে দাবা খেলে বিশ্বরেকর্ড দুই বন্ধুর

ফুটবল খেলতে গিয়ে আহত মেয়র মামদানির অস্ত্রোপচার

ফুটবল খেলতে গিয়ে আহত মেয়র মামদানির অস্ত্রোপচার

‘ট্রাম্পের হুমকিকে পাত্তা দেয় না ইরান’

‘ট্রাম্পের হুমকিকে পাত্তা দেয় না ইরান’

অনভিবাসী ভিসাধারীদের জন্য মার্কিন দূতাবাসের বার্তা

অনভিবাসী ভিসাধারীদের জন্য মার্কিন দূতাবাসের বার্তা

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

আরও পড়ুন

ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান মাস্কের স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধেই ইরানের অভিযান!

মাস্কের স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধেই ইরানের অভিযান!

রানওয়েতে নামার আগমুহূর্তে ভূমিকম্প, অতঃপর যা ঘটল

রানওয়েতে নামার আগমুহূর্তে ভূমিকম্প, অতঃপর যা ঘটল

তাইপের মেয়র পদ ধরে রাখল চীনপন্থি বিরোধী দল

তাইপের মেয়র পদ ধরে রাখল চীনপন্থি বিরোধী দল

২০২৭ সালে স্বর্ণের দাম বাড়বে না কমবে?

২০২৭ সালে স্বর্ণের দাম বাড়বে না কমবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম