Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরুর ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন জাতিসংঘ মহাসচিব

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৮ এএম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরুর ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সংকটের কোনো সামরিক সমাধান সম্ভব নয় এবং শান্তি ফেরাতে আলোচনার কোনো বিকল্প নেই।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্বজুড়ে আন্তর্জাতিক আইন মেনে চলার প্রবণতা আশঙ্কাজনকভাবে কমছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের নিয়মকানুনগুলোকে রীতিমতো 'পদদলিত' করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

মহাসচিব জোর দিয়ে বলেছেন, সংকট কাটাতে গুরুত্বসহকারে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে হবে। যেকোনো মূল্যে বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

গুতেরেস আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতি শান্ত করতে ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যোগাযোগকে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' বলে উল্লেখ করেছেন তিনি।

গুতেরেসের মতে, আন্তর্জাতিক আইন এবং যুদ্ধের নীতিমালা উপেক্ষা করার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাই বলপ্রয়োগের পথ পরিহার করে টেবিলের আলোচনায় সমাধান খোঁজার ওপরই সর্বোচ্চ গুরুত্ব দেন তিনি।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ

জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?

ব্যাপক হামলার ছক কষেছিল ইসরাইল, বাগড়া দেন ট্রাম্প

ব্যাপক হামলার ছক কষেছিল ইসরাইল, বাগড়া দেন ট্রাম্প

ভারতে বিক্ষোভে ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের

ভারতে বিক্ষোভে ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের

‘একসঙ্গেই শেষ করব’, ট্রাম্প-নেতানিয়াহুর কথোপকথনে কী ইরানে হামলার ইঙ্গিত?

গালফ নিউজের প্রতিবেদন ‘একসঙ্গেই শেষ করব’, ট্রাম্প-নেতানিয়াহুর কথোপকথনে কী ইরানে হামলার ইঙ্গিত?

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

আরও পড়ুন

প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম ‘সমকামী প্রধানমন্ত্রী’

প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম ‘সমকামী প্রধানমন্ত্রী’

‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’ আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিক

আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিক

মার্কিন কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মার্কিন কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

দুবাইয়ের চেয়েও কম দামে ভারতে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল, কারণ কী

দুবাইয়ের চেয়েও কম দামে ভারতে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল, কারণ কী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম