Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম ‘সমকামী প্রধানমন্ত্রী’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম

প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম ‘সমকামী প্রধানমন্ত্রী’

ছবি: সংগৃহীত

Advertisement

সারোগেট মায়ের সহায়তায় প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন। আগামী ২০২৭ সালে তাদের সন্তান পৃথিবীতে আসার কথা রয়েছে। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই এ সুখবর জানিয়েছেন ৩৯ বছর বয়সি এই প্রধানমন্ত্রী। তার সঙ্গী আর্জেন্টিনার আন্তর্জাতিক হকি খেলোয়াড় নিকোলাস কিনান।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জেটেন লেখেন, ‘খুব বিশেষ একজন আসছে। ২০২৭ সালে দেখা হবে, ছোট্ট সোনা।’ পোস্টের সঙ্গে শিশুর মাথা ও দুধের বোতলের ইমোজিও যুক্ত করেন তিনি।

সন্তান লাভের এই প্রক্রিয়ায় সহযোগিতা করায় ডিম্বাণু দাতা, সারোগেট মা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেটেন। তাদের সহযোগিতা ছাড়া এই যাত্রা সম্ভব হতো না বলেও উল্লেখ করেন তিনি।

জেটেন ও কিনানের বাগদান হয়েছে। চলতি গ্রীষ্মে তাদের বিয়ের পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনুষ্ঠানটি পিছিয়ে দেন তারা।

এর আগে, এক বছর আগে জেটেনের দল ডি৬৬ অপ্রত্যাশিতভাবে নির্বাচনে জয়ী হলে তিনি নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী হন।

ডি৬৬ জানিয়েছে, সারোগেট মা ও ডিম্বাণু দাতা দুজনই জেটেন ও কিনানের ডাচ বন্ধু। তাদের নিজেদেরও সন্তান রয়েছে। কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই তারা এই দম্পতিকে সন্তান লাভে সহায়তা করছেন।    

নেদারল্যান্ডসে সারোগেসির জন্য অর্থ প্রদান আইনত নিষিদ্ধ। জেটেনের দল জানিয়েছে, এই ‘হাই-টেক’ পদ্ধতিতে সন্তান ধারণের প্রক্রিয়াটি দেশটির প্রচলিত আইন ও বিধিবিধানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। নেদারল্যান্ডসে দেওয়া আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) চিকিৎসার মাধ্যমেই এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ডি৬৬ আরও জানিয়েছে, সন্তান জন্মের সময় পরিবারের পাশে থাকতে কয়েক দিনের ছুটি নেবেন জেটেন। তবে দীর্ঘমেয়াদি পিতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা তার নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

বিনিয়োগ, খাল খনন ও ব্লু  ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

নেদারল্যান্ডসের সঙ্গে বৈঠক বিনিয়োগ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

যুক্তরাষ্ট্র থেকে নিজেদের স্বর্ণ সরিয়ে নিয়েছে এক ইউরোপীয় দেশ, নেপথ্যে কী

যুক্তরাষ্ট্র থেকে নিজেদের স্বর্ণ সরিয়ে নিয়েছে এক ইউরোপীয় দেশ, নেপথ্যে কী

যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস

যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস

জাপানের বিপক্ষে নামার আগে ডাচ শিবিরে জোড়া সুখবর

জাপানের বিপক্ষে নামার আগে ডাচ শিবিরে জোড়া সুখবর

রাষ্ট্রীয় সফরে নেদারল্যান্ডসে মোদি

রাষ্ট্রীয় সফরে নেদারল্যান্ডসে মোদি

আরও পড়ুন

কিশোরের চোখের ওপরে গজালো দাঁত!

কিশোরের চোখের ওপরে গজালো দাঁত!

প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম ‘সমকামী প্রধানমন্ত্রী’

প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম ‘সমকামী প্রধানমন্ত্রী’

‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’ আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিক

আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিক

মার্কিন কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মার্কিন কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম