Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে যুদ্ধের প্রস্তুতি তেহরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম

মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে যুদ্ধের প্রস্তুতি তেহরানের

মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে যুদ্ধের প্রস্তুতি তেহরানের। ছবি: সংগৃহীত

Advertisement

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। প্রতিপক্ষের যেকোনো ধরনের উস্কানি বা শত্রুতামূলক কর্মকাণ্ডের তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ সামরিক কমান্ডার।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল বুধবার শেষ হতে যাচ্ছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে তেহরান ও ওয়াশিংটন একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে দুদেশই তাদের সামরিক নজরদারি ও কড়াকড়ি বাড়িয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর 'খাতাম আল-আম্বিয়া' সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি জানিয়েছেন, সামরিক দিক থেকে ইরান বর্তমানে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ 'হরমুজ প্রণালি' নিয়ন্ত্রণে তাদের পূর্ণ সক্ষমতা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মাঠের প্রকৃত পরিস্থিতি নিয়ে কোনো ধরনের মিথ্যা তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ কাউকে দেওয়া হবে না।

Advertisement

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা

Advertisement

আরও পড়ুন

ভারতে প্রেম করায় বাবার হাতেই প্রাণ গেল মেয়ের

ভারতে প্রেম করায় বাবার হাতেই প্রাণ গেল মেয়ের

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, বিপাকে হাজারো ভারতীয়

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, বিপাকে হাজারো ভারতীয়

বিশ্বব্যাপী কমছে জন্মহার, আধুনিক চিকিৎসাও কাজে আসছে না কেন?

বিশ্বব্যাপী কমছে জন্মহার, আধুনিক চিকিৎসাও কাজে আসছে না কেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম