Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে এক দিনে তিন জাহাজে ইরানের গুলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম

হরমুজ প্রণালিতে এক দিনে তিন জাহাজে ইরানের গুলি

তিনটি জাহাজের সবাই নিরাপদে আছে বলে নিশ্চিত করেছে সামুদ্রিক নিরাপত্তা সূত্র। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি পার হতে যাওয়া অন্তত তিনটি কনটেইনার জাহাজে হামলা চালানো হয়েছে।  সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিশোধ ও মার্কিন অবরোধের জবাবে ইরান ওই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করেছে। গুরুত্বপূর্ণ এই প্রণালিটি দিয়ে চলাচল করা জাহাজগুলো ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির বার্তা না মানলে তাদের ওপর হামলা চালানো হয়।

ইউকেএমটিও জানিয়েছে, ওমানের উত্তর-পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে গুলি ও রকেট-চালিত গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটির ওপরের অংশ বা ‘ব্রিজ’ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব নাবিক নিরাপদে আছেন এবং এতে কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত ক্ষতি হয়নি।

জাহাজের ক্যাপ্টেন জানান, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি গানবোট তাদের জাহাজের কাছাকাছি আসে এবং পরে গুলি চালায়। গানবোটে তিনজন আরোহী ছিলেন।

গ্রিস-চালিত এই জাহাজের ক্যাপ্টেন দাবি করেন, হামলার আগে রেডিওর মাধ্যমে কোনো যোগাযোগ করা হয়নি। যদিও শুরুতে তাদের প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল। 

ইউকেএমটিও আরও জানিয়েছে, ইরানের পশ্চিমে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে আরেকটি কনটেইনার জাহাজের ওপর গুলি চালানো হয়। পানামা-নিবন্ধিত ওই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং এর নাবিকরাও নিরাপদে আছেন।

আইআরজিসি বলেছে, জাহাজটিকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে সেটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

ইসরাইলগামী বিমানে বিপদসংকেত, জরুরি বৈঠকে নেতানিয়াহু

ইসরাইলগামী বিমানে বিপদসংকেত, জরুরি বৈঠকে নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যকে সতর্ক করল ইরান

মধ্যপ্রাচ্যকে সতর্ক করল ইরান

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

আল-জাজিরার বিশ্লেষণ হরমুজ প্রণালিতে কেন জয় দাবি করছে ইরান

আরও পড়ুন

চুল পড়ার চিকিৎসায় নতুন সম্ভাবনা, জেনে নিন লাইট থেরাপির কার্যকারিতা

চুল পড়ার চিকিৎসায় নতুন সম্ভাবনা, জেনে নিন লাইট থেরাপির কার্যকারিতা

৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম

৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম

ধনী হওয়ার আগেই কি বুড়ো হয়ে যাচ্ছে ভারত?

ধনী হওয়ার আগেই কি বুড়ো হয়ে যাচ্ছে ভারত?

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম