Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজের প্রভাব পানামা খালে, সিরিয়াল পেতে ৪ মিলিয়ন ডলার খরচ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

হরমুজের প্রভাব পানামা খালে, সিরিয়াল পেতে ৪ মিলিয়ন ডলার খরচ

পানামা খালে জাহাজের জট কয়েক কিলোমিটারে পৌঁছেছে। সংগৃহীত ছবি

Advertisement

হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাব ব্যাপকভাবে পড়েছে পানামা খালে। পণ্য ও জ্বালানি বহনকারী জাহাজগুলোর লাইন কয়েক কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। এই অবস্থায় বাড়তি অর্থ দিয়ে আগে সিরিয়াল কিনতে চাচ্ছে জাহাজগুলো।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্প্রতি একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাঙ্কার দ্রুত পারাপারের জন্য খাল কর্তৃপক্ষের নিলামে ৪ মিলিয়ন ডলার দিয়েছে। ঠিক এই জাহাজটিকে মার্চের আগে তথা হরমুজ প্রণালি বন্ধের আগে ১ মিলিয়ন ডলারেরও কম দিতে হতো।

খাল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব জাহাজ আগে থেকে বুকিং করে নির্ধারিত সময়ে পৌঁছায়, তাদের সাধারণত দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় না। অধিকাংশ জাহাজই আগে থেকে বুকিং করে আসে। তবে যুদ্ধের পর থেকে এ ধরনের লাইন এড়ানোর পেমেন্টের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

গার্ডিয়ান জানিয়েছে, পানামা খালে প্রবেশ করতে তেলবাহী ট্যাঙ্কার ও কার্গো জাহাজগুলোকে এখন প্রায় সাড়ে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে এই খালে জাহাজ চলাচল বেড়ে যাওয়ায় এই জট তৈরি হয়েছে। বর্তমানে ৫০ মাইল (৮২ কিলোমিটার) দীর্ঘ নৌপথে জট লেগেছে। যা খালটির ইতিহাসে সবচেয়ে বড় জট।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়ার কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে খাল দিয়ে চলাচল বেড়েছে। এই কারণে জট আরও তীব্র হয়েছে। খাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিলামের মূল্য নির্ধারণ অবশ্য তারা করে না। গ্রাহকদের জরুরি প্রয়োজন, বাণিজ্যিক অগ্রাধিকার, বৈশ্বিক সরবরাহ-চাহিদা, ভাড়া ও জ্বালানির দামের মতো বিভিন্ন বিষয়ের ওপর এটি নির্ভর করে।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সাত দিনের গড় হিসেবে এই অপেক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। যেখানে বুকিং থাকা ও না থাকা—উভয় ধরনের জাহাজই অন্তর্ভুক্ত। ওডিন মেরিন গ্রুপ বলছে, খাল দিয়ে পারাপারের প্রতিযোগিতা সামনের দিনগুলোতেও বেশি থাকবে, ফলে অতিরিক্ত ফি বা প্রিমিয়াম উচ্চ পর্যায়েই থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

হরমুজে শক্তিশালী বিস্ফোরণ

হরমুজে শক্তিশালী বিস্ফোরণ

ইরান হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে: রুবিও

ইরান হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে: রুবিও

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন, ট্রাম্পকে কটাক্ষ ইরানি কমান্ডারের

তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন, ট্রাম্পকে কটাক্ষ ইরানি কমান্ডারের

‘যুক্তরাষ্ট্রে ইরানকে হামলা করতে দিন’, ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

‘যুক্তরাষ্ট্রে ইরানকে হামলা করতে দিন’, ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

আরও পড়ুন

শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক হলেন ধ্রুব রাঠি

বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক হলেন ধ্রুব রাঠি

শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির নাম এর আগে কখনো শুনিনি: ট্রাম্প

শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির নাম এর আগে কখনো শুনিনি: ট্রাম্প

আন্দোলন দমনে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে মোদি সরকার

আন্দোলন দমনে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে মোদি সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম