Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ ২২ সন্ত্রাসী নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ ২২ সন্ত্রাসী নিহত

পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় যৌথ গোয়েন্দাভিত্তিক অভিযানে (আইবিও) ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে।  দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।  খবর দ্য ডনের। 

আইএসপিআর জানায়, গত মঙ্গলবার ( ২১ এপ্রিল) সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো খাইবার এলাকায় যৌথ অভিযান চালায়। তীব্র গোলাগুলির পর ‘ভারত-সমর্থিত’ ফিতনা আল-খাওয়ারিজের ২২ সদস্যকে হত্যা করা হয়। 


বিবৃতিতে আরও বলা হয়, গ্রেফতার এড়াতে সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায়, এতে ১০ বছর বয়সি এক শিশু নিহত হয়।  অভিযানে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এলাকায় আরও কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে ‘স্যানিটাইজেশন অপারেশন’ চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। 

আইএসপিআর আরও জানায়, ‘আজম-ই-ইস্তেহকাম’ নীতির আওতায় দেশের সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে এ প্রচেষ্টা জোরদার করা হবে। নিরীহ নাগরিকদের আত্মত্যাগ এই সংকল্পকে আরও শক্তিশালী করেছে বলেও উল্লেখ করা হয়।


এদিকে, ইসলামাবাদভিত্তিক পাকিস্তান ইন্সটিটিউট ফর পিস স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৩৪ শতাংশ বেড়েছে এবং সন্ত্রাস-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বার্ষিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি যুবকের লাশ উদ্ধার

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি যুবকের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

আরও পড়ুন

গালফ নিউজের প্রতিবেদন ‘একসঙ্গেই শেষ করব’, ট্রাম্প-নেতানিয়াহুর কথোপকথনে কী ইরানে হামলার ইঙ্গিত?

‘একসঙ্গেই শেষ করব’, ট্রাম্প-নেতানিয়াহুর কথোপকথনে কী ইরানে হামলার ইঙ্গিত?

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ পর্যটকের

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ পর্যটকের

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম