Logo
Logo
×
   

আন্তর্জাতিক

প্রেসিডেন্সি ‘বিপজ্জনক পেশা’, জানলে নির্বাচন করতাম না: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম

প্রেসিডেন্সি ‘বিপজ্জনক পেশা’, জানলে নির্বাচন করতাম না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি ‘বিপজ্জনক পেশা’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটনে একটি হোটেলে নৈশভোজের সময় গুলির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।  খবর সিএনএনের। 

হোয়াইট হাউসের ব্রিফিং রুমে নিজের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন হলেও একে খুব বেশি প্রশ্রয় দিতে চান না। তার মতে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি ‘বিপজ্জনক পেশা’।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলিবর্ষণের ঘটনার পর আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প রসিকতা করে বলেন, ‘প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক পদ হতে পারে তা যদি আগে জানতাম, তবে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না।


পরবর্তীতে সিরিয়াস ভঙ্গিতে তিনি বলেন, ‘দেখুন, আমি এখানে একটি দায়িত্ব পালন করতে এসেছি। এটি (বিপদ) এই কাজেরই অংশ। আমার মনে হয় না এর চেয়ে বিপজ্জনক আর কোনো পেশা হতে পারে। তবে আমি দেশকে ভালোবাসি এবং আমরা যে কাজগুলো করছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।’

এর আগে ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। একই সময় অনুষ্ঠানে উপস্থিত থাকা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ মন্ত্রিসভার সদ্যসদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।


 সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাম্প দাবি করেন, নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। আর সন্দেহভাজন এই হামলাকারী একজন ‘সম্ভাব্য হত্যাকারী’। তিনি বলেন, মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু ‘অত্যন্ত সাহসী’ সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরে ফেলেন।

তথ্যসূত্র: সিএনএন


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম