Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

একই হোটেলে ট্রাম্পের ৪৫ বছর আগে জীবন বিপন্ন হয় আরেক প্রেসিডেন্টের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম

একই হোটেলে ট্রাম্পের ৪৫ বছর আগে জীবন বিপন্ন হয় আরেক প্রেসিডেন্টের

ফাইল ছবি

Advertisement

শনিবার রাতে ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তবে এই হোটেলে একজন মার্কিন প্রেসিডেন্টের জীবন বিপদে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। চল্লিশ বছরেরও আগে এই একই হোটেলে আরেকজন বসা প্রেসিডেন্ট প্রায় প্রাণ হারিয়েছিলেন।

১৯৮১ সালের ৩০ মার্চ যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ওয়াশিংটন হিলটন থেকে বের হওয়ার সময় জন হিঙ্কলি জুনিয়র তাকে গুলি করেন। রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির তথ্য অনুযায়ী, সেদিন রিগান এএফএল-সিআইওর ৫,০০০ সদস্যের সামনে বক্তৃতা দিয়ে বের হচ্ছিলেন। তখন হিঙ্কলি তার ২২ ক্যালিবার রিভলভার থেকে ডেভাস্টেটর বুলেট ছোড়েন। একটি গুলি লিমুজিন থেকে ছিটকে রিগানের বাম বগলের নিচে লাগে। এতে তার ফুসফুস ফুটো হয়ে যায় এবং ভেতরে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়।

সেই হামলায় প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি, সিক্রেট সার্ভিস এজেন্ট টিমোথি ম্যাকার্থি এবং পুলিশ অফিসার টমাস ডেলাহান্টিও আহত হন। রিগানের বুকে গুলি লেগেছে বোঝা যায়নি যতক্ষণ না তিনি কাশির সঙ্গে রক্ত বের হতে শুরু করেন। তাকে দ্রুত জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বারো দিন হাসপাতালে থাকার পর তিনি হোয়াইট হাউসে ফিরতে পেরেছিলেন।

এবারের ঘটনায় একজন বন্দুকধারী শটগান নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এফবিআইয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, বন্দুকধারী একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে লক্ষ্য করে গুলি চালায়। 

তবে এজেন্টের সুরক্ষামূলক পোশাক থাকায় তিনি আহত হননি। ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া হয়। 

তবে ট্রাম্পের মতো ভাগ্য সুপ্রসন্ন ছিল না রিগানের। যে কারণে সেদিন এই ওয়াশিংটন হিলটনে গুলিবিদ্ধই হতে হয়েছিল তাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা, ইরান নিয়ে কী ভাবছেন ট্রাম্প?

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা, ইরান নিয়ে কী ভাবছেন ট্রাম্প?

ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা

ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা

কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুলবাসের ১৯ শিশুকে বাঁচান যুবক

কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুলবাসের ১৯ শিশুকে বাঁচান যুবক

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

যুক্তরাষ্ট্রে যাজকদের যৌন নিপীড়ন, ১৩০০ জনকে ৮০ কোটি ডলার দেবে চার্চ

যুক্তরাষ্ট্রে যাজকদের যৌন নিপীড়ন, ১৩০০ জনকে ৮০ কোটি ডলার দেবে চার্চ

আরও পড়ুন

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

ভুল হিসাবে খাদের কিনারে যুক্তরাষ্ট্র: বাঘের গালিবাফ

ভুল হিসাবে খাদের কিনারে যুক্তরাষ্ট্র: বাঘের গালিবাফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম