Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

প্রতীকী ছবি (এআই নির্মিত)

Advertisement

স্কুল বন্ধ রাখার অদ্ভুত এক ফন্দি এঁটে চরম বিপাকে পড়েছে ভারতের দিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি স্কুলের ১৬ বছর বয়সি এক ছাত্রী। স্কুল ভবনে বোমা রাখা হয়েছে—এমন একটি ভুয়া ইমেইল পাঠিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে ওই ছাত্রীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) স্কুল কর্তৃপক্ষের কাছে একটি ইমেল আসে, যার বিষয়বস্তু বা সাবজেক্ট লাইন ছিল ‘বিল্ডিংয়ে বোমা রাখা হয়েছে’। সম্প্রতি দিল্লির বিভিন্ন স্কুলে এ ধরনের ভুয়া বোমা হুমকির ঘটনার প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্তে নামে সাইবার থানা। দক্ষিণ দিল্লির উপপুলিশ কমিশনার (ডিসিপি) অনন্ত মিত্তাল জানান, সাইবার থানার এসএইচও হংসরাজ স্বামীর নেতৃত্বে একটি দল প্রযুক্তিগত বিশ্লেষণ ও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে ইমেলের উৎস খুঁজে বের করে ওই ছাত্রীর পরিচয় শনাক্ত করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ছাত্রীটি অন্য কোনো কারণে নয়, কেবল সেদিন ক্লাস বন্ধ বা ছুটি নিশ্চিত করার উদ্দেশ্যেই ভুয়া ইমেইলটি পাঠিয়েছিল। এমনকি ইমেইল পাঠানোর জন্য সে একটি ভিপিএন ব্যবহার করেছিল বলেও পুলিশকে জানায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বারবার আসা এমন ভুয়া হুমকির ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ এবং সাইবার দক্ষতার মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা হয়েছে। এছাড়া, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট বা কিশোর আইন অনুযায়ী ওই শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই

কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই

প্রয়াত ধর্মগুরুর এআই অবতারের সঙ্গে কথা বললেন মোদি

প্রয়াত ধর্মগুরুর এআই অবতারের সঙ্গে কথা বললেন মোদি

বিলাসী জীবন থেকে কারাগারে শ্রদ্ধা, খেতে চাচ্ছেন না থাকছেন চুপচাপ

বিলাসী জীবন থেকে কারাগারে শ্রদ্ধা, খেতে চাচ্ছেন না থাকছেন চুপচাপ

সৌরভের নতুন করে দাদাগিরি শুরু

সৌরভের নতুন করে দাদাগিরি শুরু

দিলজিতের কনসার্টে নিরাপত্তা নিয়ে এতো তোড়জোড় কেন?

দিলজিতের কনসার্টে নিরাপত্তা নিয়ে এতো তোড়জোড় কেন?

৫০০ কোটি রুপির ‘ভাগ বাটোয়ারা’ নিয়ে বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব

৫০০ কোটি রুপির ‘ভাগ বাটোয়ারা’ নিয়ে বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব

আরও পড়ুন

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম