Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি প্রস্তাব ঘিরে দেশটিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক বা ব্যাংকিং নিষেধাজ্ঞা নেমে এলে বিকল্প ব্যবস্থা হিসেবে ‘ক্রিপ্টোকারেন্সি’ (ডিজিটাল মুদ্রা) ব্যবহারের কথা বলেছিলেন তিনি। তবে দেশের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইসরাইল’ তার এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। ব্যাংকটি স্পষ্টভাবে জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি দিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানো কোনোভাবেই সম্ভব নয়।

এক সাক্ষাৎকারে নেতানিয়াহু আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ভবিষ্যতে ইসরাইলের ওপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে। এমনকি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে সরে গেলে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তাও বন্ধ হয়ে যেতে পারে। সেই পরিস্থিতি সামলাতেই তিনি ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের পরিকল্পনা তৈরির কথা জানান।

নেতানিয়াহুর এমন বক্তব্যের পর কেন্দ্রীয় ব্যাংক জরুরি বার্তা দিয়ে জানিয়েছে, বিকল্প মুদ্রার পেছনে না ছুটে বিশ্ববাজার ও বন্ধু দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করা এবং নিষেধাজ্ঞা আটকানোর দিকেই সরকারের নজর দেওয়া উচিত।

এদিকে বিরোধী দলের নেতারাও নেতানিয়াহুর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ এবং ইয়োভ হোরোউইৎস সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টা না করে বিকল্প ব্যবস্থার বাহানা তৈরি করা একটি দায়িত্বজ্ঞানহীন কাজ। এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ইসরাইল থেকে নিজেদের টাকা তুলে নিতে পারেন, যা অর্থনীতিকে চরম সংকটে ফেলবে।

সূত্র: মিডলইস্ট মনিটর

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের নির্বাচনের সম্ভাব্য ৮ ফলাফল

আল জাজিরার এক্সপ্লেইনার ইসরাইলের নির্বাচনের সম্ভাব্য ৮ ফলাফল

ইসরাইলে নেতানিয়াহু সরকার পরিবর্তনের ডাক

ইসরাইলে নেতানিয়াহু সরকার পরিবর্তনের ডাক

হেবরনে ইসরাইলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

হেবরনে ইসরাইলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

‘ইসরাইলকে ১ ঘণ্টায় ধ্বংস করতে পারে ইরান’

‘ইসরাইলকে ১ ঘণ্টায় ধ্বংস করতে পারে ইরান’

নির্বাচনের কয়েক দিন আগে ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

নির্বাচনের কয়েক দিন আগে ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

ইসরাইলে ডানপন্থির দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

আল জাজিরার বিশ্লেষণ ইসরাইলে ডানপন্থির দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

আরও পড়ুন

‘কাশ্মীরিদের রক্ষা করছে পাকিস্তান’, ফারুকের এমন মন্তব্যকে দেশদ্রোহ বলছে বিজেপি

‘কাশ্মীরিদের রক্ষা করছে পাকিস্তান’, ফারুকের এমন মন্তব্যকে দেশদ্রোহ বলছে বিজেপি

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম